1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৭ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি মনির মিয়া - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৭ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি মনির মিয়া

reporter রেজাউল ইসলাম
calendar প্রকাশিত: ৭ মার্চ, ২০২৬, ১:১৪ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মনির মিয়া দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও গণমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে রাজনীতি করে আসছেন। বন্দর উপজেলার বাসিন্দা এবং মরহুম আসাদ মিয়ার সন্তান মনির মিয়া ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যুক্ত হন।
১৯৭১ সালে জন্মগ্রহণকারী মনির মিয়া ১৯৯৬ সালে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ শুরু করেন। তিনি বিএনপির আদর্শে উদ্বুদ্ধ হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তাকে রাজনীতিতে আরও অনুপ্রাণিত করে।
রাজনৈতিক জীবনের শুরুতে তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক ও বর্তমান এমপি অ্যাডভোকেট আবুল কালামের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন। পরবর্তীতে ২০০১ সালে সাবেক মদনপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং এলাকায় সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় মনির মিয়া বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন। আওয়ামী শাসনামলে তার বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করা হয় এবং তিনি নানা ধরনের নির্যাতন ও নিপীড়নের সম্মুখীন হন। তবুও তিনি তার রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি এবং সংগঠনের কার্যক্রম চালিয়ে গেছেন।
বর্তমানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে তিনি এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা এবং জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। এলাকাবাসীকে বিষাক্ত পরিবেশ ও নানা সামাজিক সমস্যার হাত থেকে মুক্ত করতে তিনি কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
মনির মিয়া জানান, এলাকার সার্বিক উন্নয়নের জন্য নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি অ্যাডভোকেট আবুল কালামের সহযোগিতায় বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, আমি দল ও দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করতে চাই। এলাকার মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব।
এলাকাবাসীর প্রত্যাশা, মনির মিয়ার নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডে উন্নয়নের ধারা আরও বেগবান হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com