1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মাদক-ছিনতাই-চাঁদাবাজ নির্মূল করে ময়মনসিংহবাসীকে নিরাপদ রাখতে কঠোর অবস্থানে পুলিশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

মাদক-ছিনতাই-চাঁদাবাজ নির্মূল করে ময়মনসিংহবাসীকে নিরাপদ রাখতে কঠোর অবস্থানে পুলিশ

reporter আরিফ রববানী, ময়মনসিংহ
calendar প্রকাশিত: ২ মার্চ, ২০২৬, ১:৪২ অপরাহ্ণ

চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেছেন, যে কোন মূল্যে ময়মনসিংহে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখা হবে। কেউ ,ছিনতাই চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক সংক্রান্ত অপরাধ করলে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে জেলার সকল থানায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রোববার (১মার্চ) দুপুরে ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড়ে ফুটপাত দখলমুক্ত, চো ” রি , ছিন ” তাই , মা “দ ” ক রোধে নগরীতে ময়মনসিংহ জেলা পুলিশের সা” ড়া “ষী অভি ” যান ও ট “হ “ল শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিং কালে এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার। এর আগে তার নেতৃত্বে নগরীতে চুরি,ছিনতাই, মাদক,সন্ত্রাস চাঁদাবাজি প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুললাহ্ আল মামুন বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোন ধরনের তৎপরতা চলতে দেয়া যাবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এসময় তিনি আরও জানান- সামনে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতরকে কেন্দ্র করে নগরীতে চুরি,ছিনতাই প্রতিরোধে ও ঈদে ঘরে ফেরা মানুষের নিরাপত্ত্বা নিশ্চিত করণে মহাসড়কে ডাকাতি প্রতিরোধে প্রতিটি থানা পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, যে কোন মূল্যে নগরীতে মানুষের জানমালের নিরাপত্তা ও হাইওয়ে ডাকাতি বন্ধ করতে জেলা পুলিশ কঠোর অবস্থানে থাকবে। তিনি আরও জানান- জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশকেও মহাসড়কে ডাকাতি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে । এসময় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুস সাকিবসহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com