1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
রোজাদারদের সম্মানে সাহিদুর রহমান টেপার ইফতার মাহফিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

রোজাদারদের সম্মানে সাহিদুর রহমান টেপার ইফতার মাহফিল

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ

প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও দৈনিক ঘোষণার সম্পাদক মো. সাহিদুর রহমান টেপার উদ্যোগে ২৮ ফেব্রুয়ারী শনিবার ঢাকার বিজয়নগর টেপা কমপ্লেক্সে রোজাদারদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আয়োজিত এ ইফতার অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানানো হয়। ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ঘোষণার প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম, সাপ্তাহিক ঝুমুরের সম্পাদক মোঃ মাসুদ আলম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী খান চমন-ই-এলাহী এবং সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের আহ্বায়ক মোস্তফা আল ইহজাজসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও টেপা কমপ্লেক্সের ম্যানেজার মোঃ ফখরুল ইসলাম, মোঃ রাকিব সিকদার, রিপন আলী, মাহমুদুর রহমান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ সাইফুল ইসলাম। আয়োজক মোঃ সাহিদুর রহমান টেপা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। সমাজে সৌহার্দ্য ও ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবছরই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। প্রকাশ থাকে যে, এ আয়োজন প্রতিদিন অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com