1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
হিলির রাস্তাঘাট, রেলস্টেশন ও বন্দরের উন্নয়নে জোরালো পদক্ষেপের কথা জানালেন মাননীয় মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

হিলির রাস্তাঘাট, রেলস্টেশন ও বন্দরের উন্নয়নে জোরালো পদক্ষেপের কথা জানালেন মাননীয় মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

reporter তৌহিদুল ইসলাম শামিম, হিলি (দিনাজপুর) 
calendar প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলির রাস্তাঘাট, রেলস্টেশন ও স্থলবন্দরের উন্নয়নে জোরালো পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন মাননীয় মন্ত্রী, সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
গত শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় হাকিমপুর উপজেলার বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, হিলির প্রধান সড়ক ও অভ্যন্তরীণ রাস্তাগুলো সংস্কার ও সম্প্রসারণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার দৃশ্যমান পরিবর্তন আনা হবে। হিলি রেলস্টেশন আধুনিকীকরণ ও যাত্রীসেবা উন্নয়নের মাধ্যমে পণ্য পরিবহন কার্যক্রম আরও গতিশীল করা হবে।
তিনি আরও বলেন, হিলি স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ হবে এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন মাননীয় মন্ত্রী। তিনি নেতাকর্মীদেরও আহ্বান জানান, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রশাসনকে সহযোগিতা করতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com