নাইরে নাইরে নাইরে দেশে
নাইরে স্বাধীনতা ,
স্বাধীন ভাবে আমার দেশে
বলা যায়না কথা ।
দিন দুপুরে হচ্ছে ধর্ষণ
করছে আবার খুন ,
এইতো হলো বাংলায় আমার
স্বাধীনতার গুন ।
সত্য কথা বললে এখন
জেল জুলুম করে ,
মব করে মারছে মানুষ
বিচার নাই পরে ।
রাস্তা ঘাটে চলতে গেলে
ধরে ছিনতাইকারী ,
স্বাধীন ভাবে ঘুরে ফিরে
যায়না ফিরা বাড়ী ।
শিক্ষা প্রতিষ্ঠান দখল নিয়ে
শিক্ষকের গায়ে হাত ,
স্বাধীনতা আজ গেলো কোথায়
ভয়ে কাটে দিনরাত ।
স্বাধীনতার কি যে স্বাদ
সবাই এখন দেখ ,
সাংবাদিকের মুখ ধরলো চেপে
কথাটা মনে রেখ ।
বাক স্বাধীনতা নাইরে এখন
আমার বাংলদেশে ,
গলা টিপে ধরছে কেমন
স্বৈরাচারী বেশে !
সংবাদ পত্রের ঘরে আগুন
স্বাধীনতার ফল ,
সত্য প্রকাশ করবি নাকি
এবার তোরা বল ।
এক নদী রক্ত দিয়ে
স্বাধীনতা পেয়ে ,
ইজ্জৎ দিলো দুই লক্ষ মা
স্বাধীনতার গান গেয়ে ।
খামছে ধরছে সেই স্বাধীনতা
পুরনো শকুনের দল ,
স্বাধীনতার স্বাদ গেলো কৈ
বল তোরা বল ।