1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আমি বেঁচে থাকতে ঈশ্বরগঞ্জে কাউকে অনৈতিক কাজে জড়াতে দেব না-ঈশ্বরগঞ্জে মাজেদ বাবু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

আমি বেঁচে থাকতে ঈশ্বরগঞ্জে কাউকে অনৈতিক কাজে জড়াতে দেব না-ঈশ্বরগঞ্জে মাজেদ বাবু

reporter আরিফ রববানী, ময়মনসিংহ
calendar প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেছেন, ১২ তারিখ নির্বাচন। বারো তারিখের পর
দল ক্ষমতায় গেলে ঈশ্বরগঞ্জে দুর্নীতি দমন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, রাস্তা সংস্কার, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্ব দেয়া হবে। তিনি বলেন, “আমরা একটি সুসংগঠিত দল। আমরা নির্বাচিত হলে দেশের কোন দপ্তরে দুর্নীতি থাকবে না। আমরা দুর্নীতি করব না কাউকে করতেও দেবো না, আমরা চাঁদাবাজি করব না কাউকে করতেও দেবো না। তিনি বলেন- ঈশ্বরগঞ্জে জাতীয়তাবাদী দলের কেউ সন্ত্রাসী ও চাঁদাবাজি করতে চাইলে সেটা আমার লাশের ওপর দিয়ে করতে হবে। আপনাদের জিম্মাদারি আমার, আপনারা একবার আমাকে সুযোগ দিয়ে দেখুন। আমি যদি আপনাদের দেওয়া কথা না রাখতে পারি আমাকে আর ভোট দিয়েন না। শুধু একবার সুযোগ দিয়ে দেখুন।

নিজ দলের নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ঈশ্বরগঞ্জের উন্নয়ন করতে হলে অপকর্ম, চাঁদাবাজি, দলখবাজি, থানায় দালালি ও এসিল্যান্ড অফিসে ঘোরাঘুরি বন্ধ করতে হবে। জনগণের পাশে থাকতে হবে। আমি বেঁচে থাকতে নির্বাচনী এলাকায় কাউকে অনৈতিক কাজে জড়াতে দেব না।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা, পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে মাজেদ বাবু বলেন, আমার আর কোনো চাওয়া-পাওয়া নেই। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর দয়ায় এবং আপনাদের সমর্থনে এমপি হলে ঈশ্বরগঞ্জ আর কোন নেতাদের কথায় চলবে না। ঈশ্বরগঞ্জ চলবে জনগণের কথায়। জনগণের সঙ্গে আলোচনা করেই সব উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।

ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল মজিদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চলনায় নির্বাচনী জনসভা পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহব্বায়ক এ.কে.এম হারুন অর রশিদ, আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, মো. আহসান পারভেজ, শাহজাহান সাজু, শাহজাহান জয়পুরী, মো. সাইফুল ইসলাম চকদার ঝুলন। পৌর বিএনপির আহ্বায়ক সায়েদুল হক ও সদস্য সচিব মো. নূরে আলম জিকু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী টিপু, মেহেদী হাসান রুবেল, মো. জহিরুল ইসলাম সুজন, মো. হায়দার আলীসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে শয্যা বৃদ্ধি করে আধুনিক হাসপাতাল, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন,গ্রামাঞ্চলের রাস্তা পাকা করন, বেকারদের বিনা পয়সায় চাকরি, কর্ম – দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে দেশের জনবল বিদেশে পাঠানোর মাধ্যমে বেকারত্ব দূর ও দেশের রেমিটেন্স বৃদ্ধি সহ প্রয়োজনীয় সকল কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com