ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামায়াতে ইসলামী মনোনীত ১০ দল সমর্থিত প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) সকালে দাউদপুর ইউনিয়ন থেকে শুরু হয়ে রূপগঞ্জ সদর ইউনিয়ন এলাকা পর্যন্ত অগ্রসর হয়। গনসংযোগ ও লিফলেট বিতরণে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
গনসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের জামায়াত ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা,নারায়ণগঞ্জ জেলা জামাতের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইসরাফিল হোসেন,রূপগঞ্জ উপজেলা উত্তর আমির আব্দুল মজিদ,সেক্রেটারি খাইরুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন জামাতের আমির আবু বক্কর সিদ্দিক দুলাল,সেক্রেটারি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জন আবু তাহের, মাহবুবুর রহমান রাশেদ, শহিদুল হক, রাকিব, বাবুলসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।