নওগাঁ ৪৮/০৩ বদলগাছী মহাদেব পুর আসনে এয়োদশজাতীয় সংসদ নির্বাচনী হাওয়া জুমে উঠেছে। , দাড়িপল্লা, ধানের শীষ এবং স্বতন্ত্র প্রার্থী কলস মার্কায় বিভিন্ন হাটবাজার ও পাড়া মহল্লায় মিটিং সহ গনসংযোগে ব্যাস্হ প্রার্থী সহ নেতা কর্মিরা। গত ২৩ জানুয়ারি বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী কেন্দ্রীয় নেতা মাওলানা মাহফুজুর রহমান, উপজেলার পাহাড় পুর ইউনিয়নের বামন পাড়া টগর বাজার, বুড়িগনজ হাট,সহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক জনসংযোগ চালিয়ে পথসভায় বক্তব্য রাখেন।
জামাত প্রার্থী বলেন আমি নির্বাচিত হলে বেকার ভাতা নয়, সৎ কর্মসংস্হান তৈরি করবো, যাতে শিক্ষিত যুবকেরা বিবেক দিয়ে সঠিক ইনকামের পথে পরিচালিত হয়। মাদক সেবন সহ চাঁদা বাজি ও দাম্ভিকতা থেকে এড়িয়ে চলতে পারে।
অপরদিকে বিএনপি প্রার্থী ফজলে হুদা বাবুল ধানের শীষের মার্কা নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন যায়গায় গনসংযোগ সহ পথসভায় বক্তব্য রাখেন। তিনি বলেন বদলগাছী উপজেলাটি কৃষি পূর্ণ্য এলাকা, আমি নির্বাচিত হলে এই উপজেলার কৃষকদের মুল্যায়নের ব্যাবস্হা করবো। কৃষক উন্নয়নের কাজ করবো। তিনি আরও বলেন আমি নির্বাচিত হলে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতি থাকবে না।
সাবেক ডেপুটি স্পীকার আক্তার হামিদ সিদ্দিকীর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি স্বতন্ত্র পদপ্রার্থী কলস মার্কা নিয়ে মাঠে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন, তিনি বলেন পিতার অসমাপ্ত কাজ গুলি সমাপ্ত করার লক্ষ্যেই আমি আপনাদের সহযোগিতা কামনা করছি।
বিভিন্ন হাটবাজারের চায়ের আড্ডায় আলোচনায় জানা যায় বিএনপির ধানের শীষের মনোনয়ন না পাওয়ায় সাবেক ডেপুটির ছেলে কলস মার্কা নিয়ে মাঠে স্বতন্ত্র প্রার্থী হিসাবে পিতার আদর্শ ও স্মৃতিকে কাজে লাগিয়ে জনগণের দ্বারপ্রান্তে ভোটের মাঠে হার্ড লাইনে রয়েছেন।
কলসের হার্ডলাইনের বার্তা দেখিয়ে জামাত নেতাকর্মীরা ফুরফুরে মেজাজে সুকৌশলে জনগণের হৃদয় দখলে এগিয়ে চলেছেন। দাঁড়িপাল্লা ও কলস কে হার্ডটিক করতে উপজেলার ৮ টি ইউনিয়নের ধানের শীষের নেতাকর্মীরা মরিয়া, বিশেষ করে মিঠাপুর ইউনিয়ন বিএনপির ধানের শীষের নেতাকর্মীরা পূর্বের ইতিহাস কে রক্ষা করার জন্য পাড়া মহল্লার মুরব্বি নারী পুরুষ, গরীব, অসহায় সাধারণ মানুষের দাঁড়ে দাঁড়ে হাত ধরিয়ে বিভিন্ন কৌশলের অনুরোধ জানিয়ে ধানের শীষের পক্ষে ভোটের প্রার্থনা করছেন । জাতীয় পার্টির প্রার্থী থাকলেও মাঠে নেই।