1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
গহরপুরী (রহ.) এর কবর জিয়ারত করলেন এম এ মালিক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

গহরপুরী (রহ.) এর কবর জিয়ারত করলেন এম এ মালিক

reporter মোঃ আব্দুল কাদির রাজু,সিলেট 
calendar প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ

২৪ জানুয়ারি ২০২৬ (শনিবার) দুপুর ১২টায় সিলেটের বালাগঞ্জ উপজেলার দাউদপুরে অবস্থিত শায়খুল হাদীছ আল্লামা হাফিজ নূরউদ্দীন আহমদ (গহরপুরী) রহঃ-এর কবর জিয়ারত করেন সিলেট-৩ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক)।

কবর জিয়ারত শেষে তিনি জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সিলেট-৩ আসনের প্রার্থী মুসলেহ উদ্দীন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এ সময় উভয় নেতাই এলাকার শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত পোষণ করেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর বিএনপি, বালাগঞ্জ উপজেলা বিএনপি এবং দাউদপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com