বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ঢাকা মহানগর দক্ষিণ ৬৬ নং ওয়ার্ড সভাপতি মোঃ নুর হোসেন ভুঁইয়া ও অন্যান্য নেতার এখনো বলছেন গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের অধীনে সত্যিকারের নির্বাচন হয়নি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা একটি স্বচ্ছ, জনগণের বিশ্বাসযোগ্য ও পরিবর্তিত মন্ত্রিসভাসহ সরকার গঠন চাইছে, এমন দাবি করেছেন বিএনপি শীর্ষ নেতারাও।
তিনি বলেন, বিএনপি একাধিকবার বক্তৃতা, সেমিনার ও জনসভায় অভিযোগ করেন যে, গত ১৭ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ পরিচালিত নির্বাচনগুলো ছিল অস্বচ্ছ ও নিরপেক্ষহীন । তাদের বক্তব্য অনুসারে, বিগত নির্বাচন ব্যবস্থায় লেভেল প্লেয়িং ফিল্ড ছিলনা , বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলোর জন্য সমান সুযোগ তৈরি হয়নি এবং ভোটিং কাঠামো জনগণের মুক্ত মতপ্রকাশ নিশ্চিত করে নাই — ফলে আসলে সেখানে রাষ্ট্র পরিচালনার গণতান্ত্রিক ভিত্তি ছিলনা ।
ঢাকা মহানগর দক্ষিণ ৬৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি সম্প্রতি তার রাজনৈতিক ওয়ার্ড কার্যালয়ে গণমাধ্যম সাক্ষাৎকারে বলেন, গেল ১৭ বছরে এই দেশের মানুষের ভোটাধিকারকে যে কারণে কার্যত অর্থহীন করা হয়েছে, তা ধর্ম, মত, মতাদর্শ নির্বিশেষে জনগণ দেখেছে। তবে এই জাতীয় বক্তব্যগুলো রাজনৈতিক কর্মসূচিতে বারবার উচ্চারিত হচ্ছে, যেখানে বলা হয়, যে যে নির্বাচনগুলো হয়েছে তা জনগণের ইচ্ছার যথাযথ প্রকাশ হয়নি।
এছাড়াও বিএনপি বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাত্র একটি দল বা শক্তির মন্ত্রিসভা নয়, বরং এমন একটি জনগণের আস্থা সম্পন্ন, স্বচ্ছ, প্রতিনিধিত্বমূলক মন্ত্রিসভা হবে , যেখানে সব রাজনৈতিক দল এবং জনগণের মতামতকে অন্তর্ভুক্ত করে সরকার গঠন করা হবে। দলের বক্তব্য, এমন মন্ত্রিসভা গঠনই দেশের ভবিষ্যৎ উন্নয়ন, নিরাপত্তা ও অর্থনৈতিক সমতা নিশ্চিত করতে পারবে।
এদিকে সালিশি, সংলাপ বা নিয়মনীতির বিষয়ে বিএনপি নেতারা বলেন, কেবল আংশিক পরিবর্তনে নয়, মৌলিকভাবে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা ও শক্তিশালী তফসিল-সহ মন্ত্রিসভা গঠনের একটি প্রকৃত কাঠামো চাই। ৬৬ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে উপস্থিত সাক্ষাৎকারে সভাপতি নূর হোসেন ভূঁইয়া , ডেমরা থানা যুগ্ম আহবায়ক বিএনপির আক্তার হোসেন মোল্লা, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মনিরুজ্জামান মনির , আলাউদ্দিন আল আজাদ বিএনপি নেতা, ও রফিকুল ইসলাম রতন বিএনপি নেতা বলেল , এটি একটি নিরপেক্ষ সরকারের ছত্রছায়ায় নির্বাচন আয়োজন এবং এরপর পারদর্শী ও যোগ্য মন্ত্রিসভা তারেক রহমানের ৩১ তম বাস্তবায়নে গঠনই প্রয়োজন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই ৩১দফা বাস্তবায়নের দাবি সামনে রেখে , বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচনকে ঘিরে দেশের ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এবং রাজনৈতিক দলগুলোই নিজেদের ভোট কাঙ্ক্ষিত ফলাফল ও সরকারের কাঠামো নিয়ে বিস্তর আলোচনা করছে।