1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
মাদকবিরোধী অভিযানে ফুলবাড়ীতে গাঁজাসহ আটক ১ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

মাদকবিরোধী অভিযানে ফুলবাড়ীতে গাঁজাসহ আটক ১

reporter মোঃ ইসমাইল হোসাইন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) 
calendar প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৬, ৬:০২ অপরাহ্ণ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৩২ কেজি গাঁজাসহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম-এর নেতৃত্বে একদল পুলিশ সদস্য গত  রবিবার (১১ জানুয়ারি) গভীর রাতে অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার সদর ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা বাজার এলাকার খামার গ্রামের বাসিন্দা সাজেদুল হকের ছেলে শাহীন আলম (২৬) কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শাহীন আলম মাদক সংরক্ষণের বিষয়টি স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বসতবাড়ির একটি কক্ষের ছাদের ওপর লুকিয়ে রাখা অবস্থায় ভারতীয় ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম বলেন, “গ্রেফতারকৃত ব্যক্তি একজন চিহ্নিত মাদককারবারী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

বর্তমানে গ্রেফতারকৃত মাদককারবারী ফুলবাড়ী থানা হেফাজতে রয়েছে। পুলিশের এই অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com