1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
শ্যামনগর উপজেলা জাতীয়তাবাদী তরুণ দলের নতুন ১১৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

শ্যামনগর উপজেলা জাতীয়তাবাদী তরুণ দলের নতুন ১১৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

reporter মোঃ জয়নাল হোসেন, শ্যামনগর 
calendar প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ

জাতীয়তাবাদী তরুণ দল শ্যামনগর উপজেলা শাখার ১১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জয়নাল মল্লিক,সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল হাকিম,এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আজবাহার হোসেন লিটন।
এই কমিটি অনুমোদনের মাধ্যমে শ্যামনগর উপজেলায় জাতীয়তাবাদী তরুণ দলের কার্যক্রম আরও সুসংগঠিত এবং শক্তিশালী হবে বলে মনে করছেন নেতাকর্মীরা। নবনির্বাচিত কমিটিকে ঘিরে তৃণমূল পর্যায়ের কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে। সাম্য,ও মানবিক রাষ্ট্র বিনিরমানে নতুন কমিটির সদস্যরা আগামী সময়ে উপজেলায় তরুণদের উন্নয়নমূলক কার্যক্রম, সামাজিক আন্দোলন এবং সংগঠনেকে আরও প্রসার করার ঘোষণা দিয়েছেন।
নবনির্বাচিত সভাপতি মোঃ জয়নাল মল্লিক বলেন, এই দায়িত্ব আমাদের জন্য সম্মানের পাশাপাশি বড় চ্যালেঞ্জ।
আমরা শ্যামনগরের সকল তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। সংগঠনের শক্তি বাড়াতে এবং কার্যক্রমকে শক্তিশালী করতে সংগঠনে দায়িত্বশীলতার সাথে কমিটির সকল পদধারীরা কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এতে সাতক্ষীরা জেলা তরুণ দলের সংগ্রামী সভাপতি আলমগীর কবির, বিপ্লবী সদস্য সচিব আবুল বাশার,
সাংগঠনিক সম্পাদক আবু মুসা,এবং সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদসহ জেলা নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।  নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটি শ্যামনগর উপজেলায় জাতীয়তাবাদী তরুণ দলের আদর্শ, সংগঠন শক্তি ও রাজনৈতিক আন্দোলনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এছাড়াও, কমিটি তরুণ সমাজকে সুসংগঠিত করে সামাজিক এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শ্যামনগর উপজেলার সর্বস্তরের জনগণ নতুন কমিটির কার্যক্রমে
উচ্চ প্রত্যাশা ও সহযোগিতা প্রদান করবে বলে নেতারা বিশ্বাস প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com