1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
খতমে বুখারী ২০২৬ অনুষ্ঠিত হলো বাংলাহিলির ঐতিহ্যবাহী আজিজিয়া মাদ্রাসায় - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

খতমে বুখারী ২০২৬ অনুষ্ঠিত হলো বাংলাহিলির ঐতিহ্যবাহী আজিজিয়া মাদ্রাসায়

reporter তৌহিদুল ইসলাম শামিম, হিলি (দিনাজপুর) 
calendar প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৬, ২:১২ অপরাহ্ণ

উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আল জামিয়াতুল ইসলামিয়া আল আজিজিয়া আনওয়ারুল উলূম কওমি মাদ্রাসা, বাংলা হিলি, হাকিমপুর, দিনাজপুরে খতমে বুখারী ২০২৬ ও দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবছরের ন্যায় এ বছরও মাদ্রাসাটিতে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। চলতি বছর এ প্রতিষ্ঠান থেকে মোট ৪৮ জন শিক্ষার্থী সফলভাবে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।
গত ১১ জানুয়ারি, রবিবার বিকেল ৪টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আরশাদ রহমানী সাহেব (দা.বা.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল ওয়াহ্হাব সাহেব, শাইখুল হাদিস মাওলানা তৈয়ব সাহেব, শাইখুল হাদিস মাওলানা মহিউদ্দিন সাহেব, মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা আব্দুল মতিন সাহেব, মুফতি নুরুল করিম কাসেমী সাহেব এবং মাওলানা আবুল হাসান সাহেব।
এছাড়াও অনুষ্ঠানে দেশবরেণ্য ওলামায়ে কেরাম, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খতমে বুখারী পাঠ, নসিহতমূলক বক্তব্য এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, দাওরায়ে হাদিস সম্পন্নকারী শিক্ষার্থীরা দেশ-বিদেশে যেখানেই দ্বীনের খেদমতে নিয়োজিত থাকুক না কেন, তারা যেন কুরআন ও সুন্নাহর আলোকে মানবতার কল্যাণে কাজ করে এবং ঈমান ও আমলের ওপর দৃঢ় থাকে।
অনুষ্ঠান শেষে দাওরায়ে হাদিস সম্পন্নকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে আয়োজকরা বলেন, দ্বীনের খেদমতে আত্মনিয়োগ করে সমাজ ও জাতির কল্যাণে ভূমিকা রাখাই এ শিক্ষার মূল লক্ষ্য। সহপাঠীদের বিদায়ে অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com