আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মু. খুরশিদ আলম বাচ্চুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১০ জানুয়ারি (শনিবার) আপিল শুনানির নির্ধারিত দিনে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্রটি বৈধ বলে রায় প্রদান করে। এর আগে বাছাই পর্বে তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়েছিল। এই রায়ের ফলে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে তার আর কোনো আইনগত বাধা রইল না।
ঘটনার বিবরণ: মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় টেকনিক্যাল কারণে রিটার্নিং কর্মকর্তা খুরশিদ আলম বাচ্চুর মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেছিলেন। এরপর তিনি রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। আজ আপিল শুনানি শেষে কমিশন তার দাখিলকৃত তথ্য ও দলিলাদি সঠিক পাওয়ায় তাকে নির্বাচনে লড়াই করার সুযোগ দিয়ে রায় ঘোষণা করেন।
প্রতিক্রিয়া: প্রার্থিতা ফিরে পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মু. খুরশিদ আলম বাচ্চু বলেন, “আমি ন্যায়বিচার পেয়েছি। নির্বাচন কমিশনের প্রতি আমি কৃতজ্ঞ। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে এবং লাঙ্গল প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে আমি এখন পুরোদমে নির্বাচনী মাঠে নামব।”
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনটি গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত। আগামী ১২ ফেব্রুয়ারি এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। খুরশিদ আলম বাচ্চুর প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে তার নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে ।