1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‎অনিয়মের হোতা আবদুল কাদের মুজাহিদ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ‘ভূতুড়ে বিল’ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত খুলনায় গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার ১২৬ জন দুস্থ , রোগী, ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান নিশাত মাহমুদ জালাল কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল প্রবাসী যুবকের, ঘাতক গাড়ির খোঁজে হাইওয়ে পুলিশ কক্সবাজারের মাতামুহুরীর চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলমন্ত্রীর কাছে ফের আবেদন অভিযোগের পরও বহাল কথিত অনৈতিক চক্র: কাটগড়ে ‘মনি ওরফে পিচ্ছি মনি’কে ঘিরে বাড়ছে প্রশ্ন, নীরব প্রশাসন

‎অনিয়মের হোতা আবদুল কাদের মুজাহিদ

reporter ‎কমলনগর,লক্ষীপুর প্রতিনিধি
calendar প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ

কমলনগরে এলজিইডি অফিসের সকল ফাইল গোপনে বিক্রি করে দিলেন উপজেলা প্রকৌশলী। ‎যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়মের পর এবার অফিসের সকল ফাইল ও  নথিপত্র নিজের সম্পদ মনে করে গোপনে বিক্রি করে দিলেন কমলনগর উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মুজাহিদ।

নিজের স্বাক্ষরিত একটি আদেশে উপজেলা সৃষ্টির পর থেকে অফিসের সকল কাজের ফাইল ও পুরনো  নথিপত্র  বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। এর আগে উপজেলা প্রকৌশলী যোগদান করেই উপজেলার রাজস্ব উন্নয়ন তহবিল থেকে ৬টি প্রকল্প দেখিয়ে ৩৩লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। এ নিয়ে মানবজমিনসহ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা একাধিক নিউজও প্রকাশিত হয়।
‎উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, ২০০৬ সালে এ উপজেলা সৃষ্টি হয়। সৃষ্টির পর থেকে ‎২০১৫ সালের জুন পর্যন্ত উপজেলা পরিষদের আওতাধীন এডিপি, উপজেলা রাজস্ব উন্নয়ন তহবিল,  বাসাবাড়ি বরাদ্দ সংক্রান্ত ফাইল, হাটবাজার ইজারা সংক্রান্ত সকল ধরনের ফাইল এবং কাগজপত্র।  ১৫শ’ বিদ্যালয় নির্মাণ সংক্রান্ত সকল ফাইল এবং ওই সংক্রান্ত সকল কাগজপত্র। শুরু থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত সকল ধরনের কাজের পরিমাপ বহি ও রেজিস্ট্রার। ইলেকট্রিকও কম্পিউটার সংক্রান্ত সকল অকেজো মালামাল।
‎এ ছাড়াও ২০২১ সালের জুন পর্যন্ত  নির্বাহী প্রকৌশলীর দপ্তর সকল ধরনের ফাইল ও কাগজপত্র বিক্রি করে দেন ।
‎অফিসের পুরনো যত ফাইল বা নথি কাউকে না জানিয়ে গোপনে ভাঙ্গারি দোকানে বিক্রি করে দেওয়ার বিষয়টি জানা জানি হলে পরে উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মুজাহিদ হিসাব সহকারী মো দেলোয়ার হোসেন ও অফিস সহকারী হারুনুর রশিদকে একটি আদেশ দিয়ে এ প্রক্রিয়াটি জায়েজ করার চেষ্টা করেন।
‎খোঁজ নিয়ে জানা যায় এ সব পুরনো ফাইল পুড়িয়ে বিনষ্ট করার বিধান আছে। তবে এ বিষয়ে উপজেলা প্রকৌশলী উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিবেন। উর্ধতন কর্তৃপক্ষ এ বিষয়ে একটি কমিটি করে দিবেন। ওই কমিটি পুরনো সকল নথি বা ফাইল সিজার লিস্ট করে কমিটির সকল সদস্যদেরো উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করবেন এবং এর ডকুমেন্টস রাখবেন। কিন্তু উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মুজাহিদ এর কোন কিছুর তোয়াক্কা না করে সকল ফাইল রাতের আঁধারে বিক্রি করে দেয়। এমন খবরে উপজেলার বিভিন্ন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
‎এ বিষয়ে কমলনগর উপজেলার এলজিইডি হিসাব  সহকারী দেলোয়ার হোসেন অফিসের সকল ফাইল বিক্রি করার কথা স্বীকার করলেও অফিস সহকারী হারুনুর রশিদ কোন কথা বলতে রাজি হননি। ‎এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মুজাহিদ সাংবাদিকদের বলেন, আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অফিসের দুইজন দায়িত্ব দিয়েছি। ওনারা কি করছে তা আমার জানা নেই।
‎লক্ষ্মীপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী উজ্জল সরকার বলেন, অফিসের এ ধরনের পুরনো ফাইল বা কাগজপত্র বিক্রি করার কথা নয়। তারপরও আমি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com