1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে বিএনপির দোয়া মাহফিল ও প্রস্তুতি সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে বিএনপির দোয়া মাহফিল ও প্রস্তুতি সভা

reporter শাহিনুর ইসলাম শাহীন,গাজীপুর প্রতিনিধি
calendar প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ

কোনাবাড়ি, কাশিমপুর ও বাসন থানা বিএনপি এবং সহযোগী অঙ্গসংগাঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উত্তরবঙ্গ সফর উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র মজিবুর রহমান, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী (গাজীপুর-১), বিএনপি কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মোঃ মাজহারুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী (গাজীপুর-২) ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি। সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার।
সভায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন উত্তরবঙ্গ সফর সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com