1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সিডনিতে বিওয়াইএসসিএ এর উদ্যোগে প্রবাস থেকে প্রথম ভোটের নিবন্ধন ও নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

সিডনিতে বিওয়াইএসসিএ এর উদ্যোগে প্রবাস থেকে প্রথম ভোটের নিবন্ধন ও নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

reporter অর্ক হাসান, অস্ট্রেলিয়া
calendar প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৫, ৫:৩০ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ ইয়ুথ এন্ড স্টুডেন্ট ক্লাব অস্ট্রেলিয়ার উদ্যোগে ও বাংলাদেশ এসোসিয়েশন অফ অস্ট্রেলিয়ার সহযোগীতায় প্রবাস থেকে প্রথম ভোটের নিবন্ধন ও নির্বাচনী কর্মশালা আয়োজিত হয়। কর্মশালা উদ্বোধন করেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিডি হাব অস্ট্রেলিয়ার এর সাধারণ সম্পাদক সৈয়দ মিঠু। ইঞ্জিনিয়ার হাসান এইচ তাজবিরের সভাপতিত্বে ও বিওয়াইএসসিএ এর আহবায়ক কে এম ধ্রুব এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অফ অস্ট্রেলিয়ার সভাপতি বিশিষ্ট রাজনীতিক মনিরুল হক জর্জ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অফ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক ও কমিউনিটি ব্যক্তিত্ব আলমগীর ইসলাম বাবু, বিশিষ্ট গবেষক ও দার্শনিক ড. ওয়ালিউল ইসলাম, এবি স্ট্রিট লাইব্রেরি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা কামাল পাশা, বিশিষ্ট নাট্যকার বেলাল ঢালী, হাজী দেলোয়ার হোসেন, জনপ্রিয় সংগীত শিল্পী রাফসান নিশান,এক্টিভিস্ট ডেনিয়েল নাহিন, আইটি ওনার্স ফোরামের আসাদুল্লাহ শাকিল, মোহাম্মদ ফাহাদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসে প্রথম ভোটের নিবন্ধন কার্যক্রম এর যে উদ্যোগ তরুন সমাজ গ্রহন করেছেন তার ভূয়সী প্রশংসা করেন ও সামনের দিনেও বিভিন্ন কমিউনিটি কার্যক্রম এর মাধ্যমে বিওয়াইএসসিএ এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় প্রায় দুই শতাধিক তরুন- ছাত্র ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, শহীদ ওসমান হাদি ও বন্ডাই জাংশনে নিহতদের স্মরণে দোয়ার মাধ্যমে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com