বেহেস্তের মালিক আল্লাহতা’আলা
আমরা সবাই জানি ,
আল্লাহর বান্দা হয়ে করছেন বিক্রি
বেহেস্তের টিকেট খানি !
সূর্য নাকি থাকবে দাঁড়িয়ে
আল্লাহর বান্দার ভয়ে ,
কেমন করে বলছেন এসব
আল্লাহর বান্দা হয়ে ?
আল্লাহকে তারা দিচ্ছেন গালি
আলেম নাকি তারা ,
দিচ্ছেন গালি নবীকে আমার
মোনাফেক আছে যারা ।
ধর্ম বিক্রি করে তারা
করছে রাজনীতি ,
ভোটে তাদের জিততে হবে
গাইছে হিন্দু গীতি ।
ভাংছে মাজার পুড়ছে বাড়ী
মন্দির দিচ্ছে পাহারা ,
মাথায় টুপি গায়ে জুব্বা
কেমন মুসলিম তাহারা ।
বলছেন পীর কোরআন নাকি
শুভঙ্করের ফাঁকি ,
কেমন আলেম আসলো দেশে
মোনাফেকির নাই বাকি ।
গীতা পাঠ করছে তারা
দূর্গার সামনে গিয়ে ,
তারাই নাকি করবে আইন
আল-কোরআন দিয়ে ।
করবে কি আর বলবে কি
ভেবে না পায় ,
মুখ দিয়ে যা আসছে তাই
তারা বলে যায় ।
নবীর সাথে করছে তারা
রামের তুলনা ,
এ কেমন মুসলিম এলো
কেউতো বুঝলোনা ।
মারার কথা বলছে নাকি
আল্লাহ কোরআনে ,
এমন কথা বলছে আজ
তাদের বয়ানে ।
তবু কেন হয়না বিচার
এসব মোনাফেকের ,
আলেম নামের জালেম তারা
তারা কি কাফের ?