1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
লালপুরে সাবেক এমপি শহীদ মমতাজ উদ্দিনের ২১তম শাহাদাৎ বার্ষিকী পালন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুলারহাট থানা পুলিশের অভিযানঃ জ্বিন হাজির করে স্বর্ণ দ্বিগুণ করার প্রলোভন দেখানো প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার খাল পুনঃখনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত জেলা পুলিশের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া সদরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত। নলুয়া-বাগি কাঁচা সড়কের বেহাল দশা বর্ষায় চরম দুর্ভোগে হাজারো মানুষ, দ্রুত সংস্কারের দাবি ‎ঋণের চাপ ও পারিবারিক সমস্যার কারণে মাদারীপুরে যুবকের আত্মহত্যা বরগুনার তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ মোহনপুরে সার মজুদে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে কৃষক আহত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার ‘তথ্যই হোক সংযোগ’ স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলার তথ্য ও সেবাভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় শেরপুর ডটকম’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধার ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর

লালপুরে সাবেক এমপি শহীদ মমতাজ উদ্দিনের ২১তম শাহাদাৎ বার্ষিকী পালন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৬ জুন, ২০২৪, ৭:৫০ অপরাহ্ণ

ইব্রাহিম হোসেন লালপুর (নাটোর) প্রতিনিধি :

নাটোরের লালপুরে জনপ্রিয় বর্ষীয়ান আ.লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শহীদ মমতাজ উদ্দিনের ২১ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সকালে শহীদ মমতাজ উদ্দিন চিরঞ্জীব শহীদ মমতাজ উদ্দিন স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শহীদ মমতাজ উদ্দিন ও সাবেক নারী সংসদ সদস্য শেফালী মমতাজ এর সন্তান, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শামীম আহমেদ সাগর, সহ-সভাপতি আসম মাহামুদুল হক মুকুল, বদিউর রহমান বদর, গোলাম মোর্শেদ, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরে আলম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও পরিষদের ভাইস চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বাঘা, ইলিয়াস হোসেন, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক রমজান আলী, প্রভাষক সাইফুল ইসলাম, ইউসুফ হোসেন, সদস্য আলতাফ হোসেন কুটি, আবুল কালাম, আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, মোঃ গোলাম মোস্তফা, দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম লাভলু, কদিমচিলান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছারুল ইসলাম, এবি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আসলাম হোসেন,সন্মানিত সদস্য , ইব্রাহিম হোসেন মানিক, ইকবাল হোসেন, শ্রমিক লীগের সভাপতি সাইদুর রহমান সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দু।


অন্যদিকে লালপুর উপজেলা আ.লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্তজা লিলি, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ, চংধুপইল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, অধ্যাপক মোঃ আমজাদ হোসেন আলাদা ভাবে স্মৃতি সৌধ প্রাঙ্গনে পুস্পস্তব অর্পন, উপজেলা অডিটোরিয়ামে মমতাজ উদ্দিন স্মরণ সভা ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি পালন করে।
লালপুর-বাগাতিপাড়া উপজেলার আ.লীগ ও তার সহযোগি সংগঠন ও মমতাজ উদ্দিনের পরিবারের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত, স্মরণ সভার মধ্যদিয়ে এই দিনটি পালন করে আসছে। মুক্তিযুদ্ধে অসাধারণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২৩ সালে মুক্তিযুদ্ধে একুশে পদক (মরণোত্তর) প্রদান করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com