1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সিলেটের কোম্পানীগঞ্জে র‍্যাব ও পুলিশের পৃথক অভিযান: বিপুল পরিমাণ ফেন্সিডিল ও মদ উদ্ধার, আটক ১ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ‘ভূতুড়ে বিল’ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত খুলনায় গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার ১২৬ জন দুস্থ , রোগী, ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান নিশাত মাহমুদ জালাল কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল প্রবাসী যুবকের, ঘাতক গাড়ির খোঁজে হাইওয়ে পুলিশ কক্সবাজারের মাতামুহুরীর চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলমন্ত্রীর কাছে ফের আবেদন অভিযোগের পরও বহাল কথিত অনৈতিক চক্র: কাটগড়ে ‘মনি ওরফে পিচ্ছি মনি’কে ঘিরে বাড়ছে প্রশ্ন, নীরব প্রশাসন

সিলেটের কোম্পানীগঞ্জে র‍্যাব ও পুলিশের পৃথক অভিযান: বিপুল পরিমাণ ফেন্সিডিল ও মদ উদ্ধার, আটক ১

reporter ফয়ছল আহমদ নুমান
calendar প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫, ৩:০৩ অপরাহ্ণ

সিলেটের কোম্পানীগঞ্জে র‍্যাব-৯ ও থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ৩শ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের দায়ে সজল বিশ্বাস (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। তবে পুলিশের অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। র‍্যাব-৯ এর মিডিয়া উইং জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল জানতে পারে যে, কোম্পানীগঞ্জ থানার ১নং পশ্চিম ইসলামপুর ৮ নম্বর ভোলাগঞ্জ ওয়ার্ডের একটি আবাসিক হোটেলের সামনে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে র‍্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছালে দুইজন পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে একজনকে আটক করা গেলেও অন্যজন পালিয়ে যায়। পরবর্তীতে আটক সজল বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, একটি ট্রাকের বডির ভেতরে বিশেষ কায়দায় ফেনসিডিল লুকানো আছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকটি তল্লাশি করে প্লাস্টিকের দুটি বস্তায় মোড়ানো ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত সজল বিশ্বাস সিলেট জেলার জকিগঞ্জ থানার তিরাশি এলাকার সমিরন বিশ্বাসের ছেলে। উদ্ধারকৃত আলামত ও আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। এদিকে, অপর একটি পৃথক অভিযানে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com