সিলেট নগরের আম্বরখানায় ব্যবসা প্রতিষ্ঠান খোলে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করায় মোঃ মাহমুদুর রহমান চৌধরী শিপু’র বিরুদ্ধে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিলেটে মামলা দায়ের করেছেন জকিগঞ্জ উপজেলার দক্ষিণ মাদারখাল গ্রামের মোঃ নছিব আলীর ছেলে মোঃ সেলিম আহমদ ছালিম। যার মামলা নং কোতোয়ালী সি, আর-৯৫৬/২০২৪ ইংরেজী। তারিখ- ২৫/০৮/২০২৪ইং। কোতোয়ালি জি,আর নং- তারিখ-
অভিযোগে মোঃ সেলিম আহমদ ছালিম উল্লেখ করেন, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়ন শিমুলতলা গ্রামের মেজর আতাউর রহমান চৌধরীর ছেলে মোঃ মাহমুদুর রহমান চৌধরী শিপু পরধনলোভী, হিংস্র, প্রতারক, উচ্ছৃংখল, লুটেরা, সন্ত্রাসী ও জালিয়াত শ্রেণির লোক। বিগত ২৭/০৭/২০২৩ ইং তারিখে ০৩ (তিন) মাসের মধ্যে ফেরত প্রদান করার শর্তে মোঃ সেলিম আহমদ ছালিম বাদীর নিকট হইতে ১০,৫০,০০০/= (দশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ঋণ গ্রহণ করেন। এবং ২৮/০৮/২০২৪ ইং তারিখে চুক্তিপত্র সম্পাদন করেন। কিন্তু চুক্তি অনুযায়ী নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেই টাকা পরিশোধ করেননি মাহমুদুর রহমান চৌধুরী শিপু।
পরে এনিয়ে ছালিম গত-২৫/০৮/২০২৪ইং খ্রিস্টাব্দ তারিখে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিলেটে অভিযোগ দায়ের করেন। আদালত ঘটনায় আনিত অভিযোগ গুরুতর এবং তা বিস্তারিত তদন্তের প্রয়োজন মর্মে প্রতীয়মায় হওয়ায় ফৌজদারী কার্যবিধির ১৫৬ (৩) ধারা মোতাবেক দরখাস্তটি এজাহার গণ্যে ফৌজদারী কার্যবিধির ১৭৩ ধারায় প্রতিবেদন দাখিল করার জন্য অফিসার ইনচার্জ, কোতয়ালী মডেল থানা, এস.এম.পি, সিলেট-কে নির্দেশ প্রদান করেন।
বর্তমানে মামলাটি আদালতে চলমান এবং আসামী মাহমুদুর রহমান শিপু পলাতক বলে জানা গেছে। এবিষয়ে, মাহমুদুর রহমান শিপু’র ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিক বার কল দিলে বন্ধ পাওয়ায় বক্তব্য সংগ্রহ করা যায়নি।