1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কুলাউড়ায় বিএসএফের গুলিতে যুবক নিহত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ‘ভূতুড়ে বিল’ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত খুলনায় গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার ১২৬ জন দুস্থ , রোগী, ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান নিশাত মাহমুদ জালাল কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল প্রবাসী যুবকের, ঘাতক গাড়ির খোঁজে হাইওয়ে পুলিশ কক্সবাজারের মাতামুহুরীর চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলমন্ত্রীর কাছে ফের আবেদন অভিযোগের পরও বহাল কথিত অনৈতিক চক্র: কাটগড়ে ‘মনি ওরফে পিচ্ছি মনি’কে ঘিরে বাড়ছে প্রশ্ন, নীরব প্রশাসন

কুলাউড়ায় বিএসএফের গুলিতে যুবক নিহত

reporter জামাল হোসেন তারেক, কুলাউড়া, (মৌলভীবাজার)
calendar প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শুকুরাম উরাং (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ১৮৪৪ নং পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত শুকুরাম উরাং কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা-বাগান বস্তির বাসিন্দা দাসনু উরাংয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুকুরাম দুপুরে সীমান্তবর্তী কৃষিজমিতে কাজ করতে যান এবং গৃহপালিত পশু ঘাস খাওয়াচ্ছিলেন। এসময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় কিছু দূর দৌড়ে এসে তিনি পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয় বাসিন্দা শাহজান কবির জানান, গুলিবিদ্ধ হওয়ার পরও কিছু সময় শুকুরাম জীবিত ছিলেন। দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থার আগেই তিনি মারা যান। পরিবার সূত্রে জানা যায়, শুকুরাম ঢাকার একটি কোম্পানিতে চাকরি করতেন এবং ছুটিতে বাড়ি এসে কৃষিকাজে সহযোগিতা করছিলেন।

কুলাউড়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com