1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কঠোর আন্দোলনের হুঁশিয়ারি—কমলগঞ্জে পরিবারকল্যাণ কর্মীদের দ্বিতীয় দিনের কর্মবিরতি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ‘ভূতুড়ে বিল’ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত খুলনায় গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার ১২৬ জন দুস্থ , রোগী, ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান নিশাত মাহমুদ জালাল কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল প্রবাসী যুবকের, ঘাতক গাড়ির খোঁজে হাইওয়ে পুলিশ কক্সবাজারের মাতামুহুরীর চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলমন্ত্রীর কাছে ফের আবেদন অভিযোগের পরও বহাল কথিত অনৈতিক চক্র: কাটগড়ে ‘মনি ওরফে পিচ্ছি মনি’কে ঘিরে বাড়ছে প্রশ্ন, নীরব প্রশাসন

কঠোর আন্দোলনের হুঁশিয়ারি—কমলগঞ্জে পরিবারকল্যাণ কর্মীদের দ্বিতীয় দিনের কর্মবিরতি

reporter শায়েক আহমদ, সিলেট 
calendar প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫, ২:২১ অপরাহ্ণ

পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল থেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অবস্থান নেন পরিবারকল্যাণ কর্মীরা।

কর্মসূচিতে পরিবার পরিকল্পনা পরিদর্শক সালাহউদ্দিন আহমেদ, আমিরুন নাহার চৌধুরী, মো. সোহেল খান, মাইকেল দেবনাথ, পরিবারকল্যাণ সহকারী শ্রাবণী কৈরী, শামীম আরা শম্পাসহ অন্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ‘নিয়োগবিধি বাস্তবায়নই এখন আমাদের এক দফা দাবি।’ তাঁরা জানান, পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনসহ আগামী ১০ দিন পূর্ণ কর্মবিরতি পালন করা হবে। ২ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত টানা কর্মবিরতি চলবে। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

পরিবার পরিকল্পনা পরিদর্শক সালাহউদ্দিন আহমেদ বলেন, “দেশজুড়ে পরিবার পরিকল্পনা বিভাগে ৩৩ হাজার ৭১০ জন মাঠকর্মী দায়িত্ব পালন করছেন। জনসংখ্যা নিয়ন্ত্রণ, দম্পতি নিবন্ধন, মা–শিশু স্বাস্থ্য, কিশোর-কিশোরী প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও টিকাদানসহ গুরুত্বপূর্ণ কাজ করলেও দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি।”

কর্মসূচিতে অংশ নেওয়া কমলগঞ্জের মাঠকর্মীরা দ্রুত নিয়োগবিধি বাস্তবায়নে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com