1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিশ্বনাথ আমতৈল ১, ২ ও ৩ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নির্বাচনী সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ‘ভূতুড়ে বিল’ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত খুলনায় গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার ১২৬ জন দুস্থ , রোগী, ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান নিশাত মাহমুদ জালাল কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল প্রবাসী যুবকের, ঘাতক গাড়ির খোঁজে হাইওয়ে পুলিশ কক্সবাজারের মাতামুহুরীর চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলমন্ত্রীর কাছে ফের আবেদন অভিযোগের পরও বহাল কথিত অনৈতিক চক্র: কাটগড়ে ‘মনি ওরফে পিচ্ছি মনি’কে ঘিরে বাড়ছে প্রশ্ন, নীরব প্রশাসন

বিশ্বনাথ আমতৈল ১, ২ ও ৩ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নির্বাচনী সভা

– আসন্ন জাতীয় নির্বাচন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় , তাহসিনা রুশদীর লুনা

reporter মো. আশিকুর রহমান রানা, সিলেট
calendar প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫, ৪:২৯ অপরাহ্ণ

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ধানের শীষের মনোনিত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জনগণের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের সংগ্রামে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। আপনাদের ভালোবাসা ও আর সহযোগিতাই আমাদের শক্তির মূল ভিত্তি। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই পরিবর্তনের পথে আপনাদের প্রতিটি ভোট অত্যন্ত মূল্যবান।
তিনি আরও বলেন, বিশ্বনাথের মানুষের সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনার জায়গাগুলো আমি গভীরভাবে জানি। আপনারা আমাকে সুযোগ দিলে সততা, নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সঙ্গে আপনাদের আকাঙ্কা পূরণে কাজ করে যাবো। দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান- ঘরে ঘরে গিয়ে জনগণের পাশে দাঁড়ান, বিএনপির লক্ষ্য ও কর্মসূচি তাদের কাছে তুলে ধরুন। বিজয় আমাদের হবেই, ইনশাআল্লাহ।
গত শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে বিশ্বনাথ উপজেলার আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪নং রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল ১, ২ ও ৩ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা বিএনপির সিনিয়র নেতা ও রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খরুজ্জামান খসরু এর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ, ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুজ্জামান খান। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ সত্তার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামীম আহমদ মেম্বার, মো. কাওছার খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন মামুন মেম্বার, ধর্ম বিষয়ক সম্পাদক লোকমান আহমদ, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক কাওছার আহমদ তোলাই, সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মন্নান রিপন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, সিলেট জেলা যুবদলে যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন ইমাম, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, কৃষকদলের আহবায়ক ইরন মিয়া মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আশিকুর রহমান রানা, ছাত্রদলের আহবায়ক হোসেন আহমদ পভেল, সদস্য সচিব ফাহিম আহমদ প্রমুখ। এছাড়াও নির্বাচনী সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com