1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
চাটিবহর অষ্টগ্রামে মাদক, জুয়া ও অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ‘ভূতুড়ে বিল’ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত খুলনায় গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার ১২৬ জন দুস্থ , রোগী, ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান নিশাত মাহমুদ জালাল কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল প্রবাসী যুবকের, ঘাতক গাড়ির খোঁজে হাইওয়ে পুলিশ কক্সবাজারের মাতামুহুরীর চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলমন্ত্রীর কাছে ফের আবেদন অভিযোগের পরও বহাল কথিত অনৈতিক চক্র: কাটগড়ে ‘মনি ওরফে পিচ্ছি মনি’কে ঘিরে বাড়ছে প্রশ্ন, নীরব প্রশাসন

চাটিবহর অষ্টগ্রামে মাদক, জুয়া ও অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ সভা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫, ৩:৩০ অপরাহ্ণ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর অষ্টগ্রাম এলাকাবাসীর উদ্যোগে মাদক, জুয়া ও অনৈতিক কাজের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় চাটিবহর বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মাদক, জুয়া ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন— সময় থাকতে এসব অপকর্ম থেকে বিরত না থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সমাজ থেকে বিচ্ছিন্ন করা হবে।

চাটিবহর খাদিজাতুল কুবরা (রা.) মহিলা টাইটেল মাদ্রাসার শিক্ষক মাওলানা কাওছার আহমদ ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চাটিবহর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নূরউদ্দিন, মাওলানা আল আমিন মোশাররফ, মাওলানা বুরহান উদ্দিন, মুরব্বি আজিজুল হক, জালাল উদ্দিন, যুবনেতা রায়হান আহমদ, লাহিম আহমদ, যুবায়ের আহমদ ও একরাম হুসেন প্রমুখ।

এ সময় চাটিবহর অষ্টগ্রামের নবীন-প্রবীণ, তরুণ-যুবক, মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com