খুলনা জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, লালন শুধু আমাদের দেশের সম্পদ নয়, তিনি বিশ্বের সম্পদ। তার সৃষ্টির আবেদন সর্বজনীন। লালনকে নিয়ে আরোও গবেষণা করা দরকার যাতে মানুষ তা থেকে উপকৃত হতে পারে। তিনি আরো বলেন, সরকার এই প্রথম লালন তিরোধান দিবসকে ” ক” শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালন করছে। তিনি গতকাল ১৭ অক্টোবর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে লালন তিরোধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রদানকালে একথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন এবং মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ( দক্ষিন) সুদর্শন কুমার রায়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ট্রেজারার প্রফেসর মাজহারুল হান্নান এবং সরকারি ব্রজলাল কলেজের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আব্দুল মান্নান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, জেলা কালচারাল অফিসার মো: রফিকুল ইসলাম।