1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
জয়পুরহাটে লালন তিরোধান দিবস পালিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

জয়পুরহাটে লালন তিরোধান দিবস পালিত

reporter সেলিম হোসেন রুবেল, জয়পুরহাট
calendar প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫, ১:০০ অপরাহ্ণ

লালন সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৭অক্টোবর) সন্ধ্যায় সাড়ে ৭ টায় জয়পুরহাট ডাক্তার আবুল কাশেম ময়দানে মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে জান্নাতুন বেবীর সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক) জেসমিন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল বাইন।

আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা সংগীত সংস্থার সভাপতি মিনারুল ইসলাম,নয়া দিগন্ত পত্রিকার জয়পুরহাট জেলা প্রতিনিধি ওমর আলী বাবু, জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকসহ অনেকেই।

উক্ত অনুষ্ঠানে বক্তৃতারা বক্তব্য দিতে গিয়ে বলেন,প্রতি বছর লালন তিরোধান পালন করা হয় যাতে দেশের ঐতিহ্য সংস্কৃতি কেউ ভুলে না যায়, অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা লালন ফকিরের দর্শনভিত্তিক গান এবং নিত্য পরিবেশন করেন।

দর্শকদের উপচে পড়া ভিড়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।এ সময় পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com