1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বাগেরহাটের পচা দিঘী থেকে মৃতদেহ উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

বাগেরহাটের পচা দিঘী থেকে মৃতদেহ উদ্ধার

reporter নেয়ামুল হাদী রানা,বাগেরহাট 
calendar প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫, ৫:৫১ অপরাহ্ণ

বাগেরহাটের পঁচা দিঘি থেকে সমান্ত বিশ্বাস নামের এক রাজমিস্ত্রির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে শহরতলীর পঁচা দিঘী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম শ্রী সুমন্ত বিশ্বাস (৪৫)। তিনি বাগেরহাটের চিতলমারী উপজেলার বাবুগঞ্জ গ্রামের মৃত সতীশ চন্দ্র বিশ্বাসের ছেলে। সুমন্ত পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং বাগেরহাট পৌরসভার দশানি মোড়ে অবস্থিত জেলা কৃষকদলের আহ্বায়ক আসাফ উদৌলা জুয়েলের বাসায় ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (১৩ অক্টোবর) দুপুর একটার দিকে সুমন্ত বিশ্বাস সদর উপজেলার বাদেকাড়াপাড়ার মো. রফিকুল ইসলাম রাসেলের বাসায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। হঠাৎ কাজ শেষ না করেই তিনি বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে স্থানীয়রা তার পচা দিঘিতে একটি মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেন।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উল হাসান বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মৃত সুমন্ত বিশ্বাসের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com