সাতক্ষীরার কালীগঞ্জে নাঈম রহমান তুহিন নামে এক (১৮) কিশোরের গলায় সুরিকাঘাতের ঘটনা ঘটেছে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার কাকশিআলী নদীর পাড়ে কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে
নাঈম রহমান তুহিন (১৮) উপজেলার বাজার গ্রামের আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নলতার ইন্দ্র গ্রামের শরিফুল (১৮) নামে পূর্ব পরিচিত এক কিশোর বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারা নদীর পাড়ে পৌঁছালে শরিফুল আকস্মিক ভাবে তুহিনের গলায় ছুরি মেরে পালিয়ে যায়।
এ সময় তুহিনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তুহিনকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
স্থানীয়রা জানান তুহিন ও শরিফুল আগে থেকেই পরস্পরের পরিচিত ছিল। তবে কি নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়েছিল সেটা এখনো অস্পষ্ট । কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।