জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৭নং সিধুলী ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বিএনপি, ছাত্রদল ও আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করে ওই কমিটি গঠন করা হয়েছে।
এদিকে নতুন পদপ্রাপ্ত কয়েকজন নেতা দাবি করেছেন, তারা নিজেদের পদপ্রাপ্তির বিষয়টি জানেনই না। তাদের না জানিয়ে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এ ধরনের পদবিন্যাস দলীয় ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। অন্যদিকে সাধারণ কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে এনসিপির উপজেলা পর্যায়ের দায়িত্বশীল একজন বলেন, “কমিটি গঠনের বিষয়টি কেন্দ্রের অনুমোদনের পর চূড়ান্ত হবে।” তবে স্থানীয় পর্যায়ে অসন্তোষের বিষয়টি তিনি স্বীকার করেন।
এ নিয়ে সিধুলী ইউনিয়নের সাধারণ মানুষ বলছেন, “যে দলে মানুষ নিজে জানে না সে নেতা হয়ে গেছে—এটা সত্যিই হাস্যকর।”