1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
আনসার আল ইসলাম’র এক সদস্য রূপগঞ্জে আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

আনসার আল ইসলাম’র এক সদস্য রূপগঞ্জে আটক

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৮ মে, ২০২৪, ৮:০৯ অপরাহ্ণ

নাহিদা আক্তার পপি বিশেষ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র ১ জন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

এটিইউ পুলিশ সূত্র জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)র একটি দল গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৪ টার দিকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গোলাকান্দাইল ইউপির ৬ নং ওয়ার্ডের দক্ষিণ গোলাকান্দাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আজ বুধবার দুপুরে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল এসব তথ্য জানান।

তিনি জানান, আটক ব্যক্তির নাম- মোঃ মনির হোসেন শেখ (৩০)। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার দক্ষিণ গোলাকান্দ গ্রামের মোছলেম শেখ’র পুত্র।

এসময় তার নিকট থেকে উগ্রবাদী কাজে ব্যবহৃত দু’টি মোবাইল ফোন উদ্ধার মূলে জব্দ করা হয়।

মাহফুজুল আলম রাসেল জানান, গত ২ মার্চ
২০২৪ তারিখে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার ও ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা থেকে ‘আনসার আল ইসলাম’র ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে এটিইউ।পরবর্তীতে তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, ওই মামলায় গ্রেফতারকৃত আসামী আলী আকবর জনী বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মোঃ মনির হোসেন শেখ’র সম্পৃক্ততার কথা উল্লেখ করেন এবং তিনি তাকে ‘আনসার আল ইসলাম’র পক্ষে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন মর্মে স্বীকার করেন।

এটিইউ পুলিশের এ কর্মকর্তা জানান, আটককৃত আসামী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম’র সক্রিয় সদস্য ও সমর্থক। আসামী ও তার অন্যান্য সহযোগিরা ‘আনসার আল ইসলাম’র পক্ষে বিভিন্ন অপরাধমূলক কাজে একে অপরকে সাহায্য-সহায়তা করে আসছিল এবং জঙ্গি সংগঠনের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।

পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল জানান, গ্রেফতারকৃত আসামী বাংলাদেশের জনমনে ত্রাস ও ভীতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে ‘আনসার আল ইসলাম’র কার্যক্রম পরিচালনার জন্য এবং খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করছিলেন।
তাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com