মুলাদী পৌরসভা ৪ নং ওয়ার্ড আলাউদ্দিন হাওলাদার সড়ক খানা খন্দক করে রেখে দেয়ার কারণে বর্ষায় কাদা জলে একাকার হয়ে বেহালদশা। ১ এপ্রিল ২০২৫ (২৭০ )দিবসের মধ্যে দরপত্র টেন্ডারের মাধ্যমে প্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস ব্রাদার্স (P V T) এন্টারপ্রাইজ।আলাউদ্দিন সড়ক দীর্ঘদিন কাজ না করে ফেলে রাখেন।০৯ ও ১০ জুলাই ২০২৫ একাধিক দৈনিক পত্রিকায় সমস্যা নিয়ে নানান শিরোনামে প্রকাশিত হলে কর্তৃপক্ষ সহ ঠিকাদার প্রতিষ্ঠান নড়েচড়ে বসেন।২৪ সেপ্টেম্বর ২০২৫ রাস্তার একাংশ ভেকু দিয়ে খানা খন্দক করে রেখে দেন। কাদা জলে রাস্তার অবস্থা এমন পরিস্থিতি হয়েছে ভ্যান রিক্সা চলা তো দূরের কথা পায়ে হেঁটে চলা ও কষ্টকর। এই আলাউদ্দিন হাওলাদার সড়কটি পৌরসভার গুরুত্বপূর্ণ একটি সড়ক,দুই ধারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ ও চার শতাধিক পরিবারের বসবাস। মুলাদী স্টেডিয়াম থেকে হাজারী বাড়ি পর্যন্ত সড়কটির বিস্তৃতি। এই রাস্তার পাশে রয়েছে মুলাদী টেকনিক্যাল কলেজ,অধ্যক্ষ কবির খান মাধ্যমিক বিদ্যালয়,মুলাদী মহিলা কলেজ, ইমাম গাজ্জালী মাদ্রাসা,জান্নাতুল বুশরা মহিলা মাদ্রাসা,মহিবুল্লাহ দ্বিনিয়া মাদ্রাসা,বাইতুল্লাহ নূর জামে মসজিদ,হাওলাদার বাড়ি বাইতুল মামুর জামে মসজিদ, মাস্টার জালাল আহমেদ হাওলাদার জামে মসজিদ সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও রয়েছে। এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী শিক্ষক ও ৪ নং ওয়ার্ড পৌরবাসীর ভোগান্তির উত্তরণ পেতে উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভা প্রশাসক মোঃ নিজাম উদ্দিন সাহেবের সাথে ৪ নং ওয়ার্ডের একটি প্রতিনিধি দল ০৯ অক্টোবর ২০২৫ নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে দেখা করেন।তাদের ভোগান্তির কথা তুলে ধরেন।উপজেলা নির্বাহী অফিসার তাদের কথা শুনে আশ্বস্ত করেন যত তাড়াতাড়ি সম্ভব কাজটি সমাধা করার পদক্ষেপ নেওয়া হবে। প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব খালেক হাওলাদার,রুহুল আমিন বিশ্বাস,সোহানুর রহমান সোহান,সাইদুর রহমান হাওলাদার,হাফেজ মোঃ শহিদুল্লাহ,হাফেজ মাওলানা শরীয়তুল্লাহ,মোঃ মোহাম্মদ হোসেন খান সহ ১৫ জনের একটি প্রতিনিধি দল।