1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
নগরীর ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দখলদারদের অপসারন - জরিমানা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

নগরীর ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দখলদারদের অপসারন – জরিমানা

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা
calendar প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫, ৫:৫৭ অপরাহ্ণ

নগরীর ফুটপাত দখলমুক্ত করন, বিলবোর্ড, অবৈধ স্থাপনা ও দোকানে অপসারণ অভিযান পরিচালনা করেছে খুলনা সিটি কর্পোরেশন। গতকাল দিনব্যাপী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দখলদারদের অপসারন করা হয়। এসময় দুই ব্যক্তিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন খুলনা সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনূর জাহান। কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন সহ মেট্রোপলিটন পুলিশের সদস্যগন অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। অপসারন কার্যক্রম পরিচালনাকালে নগরীর ক্লে রোড ও স্টেশন রোডের সংযোগস্থলে ফুটপাত দখল করে জুতা – স্যান্ডেল বিক্রয়ের অপরাধে মোঃ কালামকে ৫ হাজার এবং জোবায়ের রহমানকে ২ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষনিক আদায় করা হয়। কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন বলেন, নগরীর কেডি ঘোষ রোড,ডাকবাংলা বেবি স্টান্ড, পাওয়ার হাউজ রোড, শেরে বাংলা রোড ও নিরালা এলাকার বিভিন্ন সড়ক সংলগ্ন ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও দখলদারদের অপসারন করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com