1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
গাজীপুরে তেল চুরির সিন্ডিকেট সক্রিয়, মহাসড়কে লির্বাটি কিন্টওয়্যারের গাড়ি থেকে তেল বিক্রি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

গাজীপুরে তেল চুরির সিন্ডিকেট সক্রিয়, মহাসড়কে লির্বাটি কিন্টওয়্যারের গাড়ি থেকে তেল বিক্রি

reporter নান্নু মিয়া, স্টাফ রির্পোটার
calendar প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫, ১:৪৫ অপরাহ্ণ

গাজীপুরের চন্দ্রা বাসস্ট্যান্ড থেকে মাত্র ৫০০ গজ সামনে চন্দ্রা–নবীনগর মহাসড়কের বাম পাশে গড়ে উঠেছে অবৈধ তেল চুরির একটি কারখানা। সেখানে প্রতিদিনই মহাসড়কে চলাচলকারী বাস, ট্রাক ও তেল ইঞ্জিনচালিত যানবাহনের কিছু লোভী চালক নিজেদের গাড়ি থেকে তেল চুরি করে বিক্রি করছেন খোলামেলা ভাবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, লির্বাটি কিন্টওয়্যার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের একটি গাড়ি থেকে প্রকাশ্যে তেল বের করা হচ্ছে। সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে ওই গাড়ির চালক দ্রুত পালিয়ে যায়।

কারখানার এক কর্মচারী, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, জানান—“প্রতিদিনই কয়েকটি গাড়ি এখানে আসে। এরা বলে গাড়িতে সমস্যা, সারাতে এসেছে। কিন্তু আসলে তেল বিক্রিই এদের মূল কাজ।”

এ বিষয়ে লির্বাটি কিন্টওয়্যার লিমিটেডে কর্মরত কর্মকর্তা মো. সুজন–এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নিজেকে প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে পরিচয় দেন। তিনি বলেন, “আমি বিষয়টি জেনেছি। মালিকের সঙ্গে কথা বলে ওই গাড়ির চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে এ ধরনের অবৈধ তেল চুরির কারখানাগুলো সক্রিয় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অভাবে এদের দৌরাত্ম্য বাড়ছে। এতে একদিকে সরকারের রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে সড়কে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

বিশ্লেষকদের মতে, মহাসড়কের পাশে এসব অবৈধ তেল চুরির কেন্দ্র বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com