1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
জুলাই সনদ বিষয়ে জাতীয় সংলাপ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

জুলাই সনদ বিষয়ে জাতীয় সংলাপ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৫, ২:১৭ অপরাহ্ণ

গত ০৩ অক্টোবর ২০২৫ইং, শুক্রবার, দিনব্যাপী সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির নীচ তলায় শফিকুল কবির মিলনায়তনে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে “জুলাই সনদ বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলের করণীয়” শীর্ষক “জাতীয় সংলাপ” অনুষ্ঠিত হয়। “ধর্ম-আক্কিদা যার যার বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ সবার”- এই স্লোগানকে সামনে রেখেই সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস. এম সরওয়ার সভাপতির ভাষণে বলেন- জাতীয় রাজনীতিবীদদের সাথে আলোচনা করে যৌক্তিক সংশোধন ও বিয়োজনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন এবং ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল রাজনৈতিক দলের আন্তরিক প্রচেষ্টা দরকার । দেশ ও জাতি একটি সর্বজন গ্রহনযোগ্য এবং সময়োপযোগী গ্রহনযোগ্য নির্বাচনের অপেক্ষায় আছে । সংগঠনের মহাসচিব কথাসাহিতিক ইঞ্জিনিয়ার বি.এম এরশাদের সঞ্চালনায় বিভিন্ন রাজনৈতিক দল এবং অরাজনৈতিক সংগঠনের চেয়ারম্যান, মহাসচিব ও দলীয় প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। তাঁরা বলেন- ২৪ এর আড়ালে মুলতঃ ৭১ এর চেতনাকে অস্বীকার করা যাবে না। ২৪ এবং ৭১ একই চেতনার নাম । দেশকে ফ্যাসীবাদী মুক্ত করতে গিয়েই মূলত ৭১ এবং ২৪ সালের ৩৬ জুলাইয়ের অভ্যুত্থান হয়েছে । আমরা সত্যিকার অর্থে এমন একটি নতুন বাংলাদেশ চাই, যে বাংলাদেশ সবার কথা বলবে । সবার অধিকার রক্ষা করবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করবে। এই মর্মে সকল দলকে ঐকবদ্ধ অবস্থানে থাকতে হবে এবং যে কোন রাষ্ট্রীয় বিষয়ে ঐক্যমত পোষণ জরুরী। এছাড়াও, সংগঠনের অন্যান্য নেতাদের মধ্যে বক্তব্য রাখেন- এম ডি আবু আহাদ আল মামুন, এস এম আবু তাহের, সিনিয়র সহ-সভাপতি কবি ইসমাইল হোসেন জনি, সহ-সভাপতি তানভীর হাসান, যুব সভাপতি ডাক্তার ফুয়াদ হাসান এবং ছাত্র সমন্বয় পরিষদের সভাপতি সহ আরো অনেকে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, চরমোনাই এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ লেবার পার্টির আব্দুল্লাহ্ আল মেহেদী, বাংলাদেশের সচেতন সমাজ (বাসস) এর আহবায়ক আইনজীবী মোঃ আবু মুসলিম বিন হাই, জাতীয় গনতান্ত্রিক পার্টির (জাগপা) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সাম্যবাদী দলের ড. সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম আমানুল্লাহ্, সাবাশ বাংলাদেশ এর চেয়ারম্যান প্রকাশ দেব, ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এনসিবি) এর চেয়ারম্যান ছাবের আহাম্মাদ (কাজী ছাব্বীর), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ইন্জিনিয়ার আবদুল মান্নান, কাজী রফিকুল ইসলাম সহ অনেকে। সকল বক্তা এক বাক্যে ঐক্যমত পোষণ করে বলেন যে, রাষ্ট্রের ১০০% সংস্কার না হওয়া পর্যন্ত এবং ২৪ আন্দোলনের প্রকৃত অপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো ধরনের জাতীয় নির্বাচনই এদেশের জনগন মেনে নিবে না। পরিশেষে, অনুষ্ঠানের সভাপতি তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com