1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপির নেতা তাইফুল ইসলাম টিপু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপির নেতা তাইফুল ইসলাম টিপু

reporter ইব্রাহিম হোসেন,লালপুর (নাটোর) 
calendar প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৬ অপরাহ্ণ

নাটোরের লালপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোহরকয়া তাঁর নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় তাইফুল ইসলাম টিপু বলেন, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে, তবে লেখনীর মাধ্যমে সত্য তুলে ধরতে হবে। সেটা কারও পক্ষে বা বিপক্ষে গেলেও সত্য প্রকাশে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। এ বিষয়ে রাজনৈতিক নেতা-কর্মীদের ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের নানা অসংগতি আপনাদের লেখনীর মাধ্যমে জাতির সামনে উঠে আসে। আপনাদের সহযোগিতা নিয়ে লালপুর উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। আমার দায়িত্ব হলো লালপুরের মানুষকে শান্তিপূর্ণ পরিবেশে রাখা।”
মতবিনিময় সভায় লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু, ফিরোজ হোসেন মিল্টন, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক টমি সহ লালপুর উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com