1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
‎শরতের আগমনী বার্তা—প্রকৃতিতে সাদা কাশফুলের মেলা। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

‎শরতের আগমনী বার্তা—প্রকৃতিতে সাদা কাশফুলের মেলা।

reporter মনিরুল ইসলাম, সিরাজগঞ্জ
calendar প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১:১২ অপরাহ্ণ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনায় শরতের শুরুতেই নদীর পাড়, খোলা মাঠ আর গ্রামীণ প্রান্তরে এখন চোখে পড়ছে সাদা কাশফুলের দোলা। বাতাসের হালকা স্পর্শে ঢেউ খেলে যাচ্ছে দিগন্ত জুড়ে থাকা কাশবনে। প্রকৃতি প্রেমীদের কাছে এটি যেন শরতের আলাদা সৌন্দর্যের প্রতীক।

‎সিরাজগঞ্জ জেলার বেলকুটি উপজেলার যমুনা তীরবর্তী চরাঞ্চলসহ গ্রামের মাঠে এখন দুলছে কাশফুল। শহরের কাছেও নদীর ধারে কিংবা খোলা মাঠে এর সমারোহ চোখে পড়ে। শরতের এই ফুল দেখতে অনেকেই পরিবার-পরিজন নিয়ে বেড়াতে বের হচ্ছেন।

‎বিশেষজ্ঞদের মতে, কাশফুল শরতের অন্যতম মৌসুমি উদ্ভিদ। বর্ষা শেষে রোদের তাপে যখন আকাশ হয় নীল আর মেঘ সাদা তুলার মতো ভেসে বেড়ায়, তখনই প্রকৃতিকে রাঙিয়ে তোলে কাশফুল।

‎স্থানীয় অঞ্চলের আশপাশের কাশবনে ছুটে আসছেন অনেক তরুণ-তরুণী। অনেকেই ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন শরতের এই শুভ্র সৌন্দর্য।

‎প্রকৃতিপ্রেমীরা বলছেন, “কাশফুল শরতের আনন্দকে আরও জীবন্ত করে তোলে। এটি আমাদের সংস্কৃতির সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com