1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
মৌলভীবাজারে ফ্রিল্যান্সিং কোর্সের লিখিত পরীক্ষা সম্পন্ন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

মৌলভীবাজারে ফ্রিল্যান্সিং কোর্সের লিখিত পরীক্ষা সম্পন্ন

reporter শায়েক আহমদ ,মৌলভীবাজার
calendar প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৮ অপরাহ্ণ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ধীন দেশের ৪৮ জেলার চলমান প্রকল্প “শিক্ষিত ও কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি”-এর আওতায় মৌলভীবাজার জেলায় চতুর্থ ব্যাচের লিখিত ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৭২৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষা সংশ্লিষ্ট সূত্র জানায়, (২৭ সেপ্টেম্বর)শনিবার সকাল ৯টায় মৌলভীবাজার জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে মৌখিক (ভাইভা) পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই ভাইভায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

তিন মাস মেয়াদি ও ৬০০ ঘন্টার এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড। প্রকল্পটির মাধ্যমে শিক্ষিত ও কর্মপ্রত্যাশী যুবকদের আত্মকর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com