1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য সমন্বয় সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিশুশ্রম থেকে শিশুদের দুরে রাখা বড় চ্যালেঞ্জ : আব্দুল্লাহ হারুন নারায়ণগঞ্জে ছাত্রদল-যুবদল কর্মীদের বিরুদ্ধে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত মার্কেট খোলার দাবি ব্যবসায়ীদের তালতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের পাঁচটি এসি চুরির ঘটনা ঘটেছে উখিয়ায় গৃহবধূর মৃত্যু, পুলিশের হেফাজতে স্বামী ও শাশুড়ি 

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য সমন্বয় সভা

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৭ অপরাহ্ণ

টাইফয়েড জর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসুচির ( ইপিআই) আওতায় আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন খুলনা সিটি করপোরেশন এলাকায় সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গতকাল খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে সমন্বয় সভ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মেঃ ফিরোজ সরকার। সভায় বিভাগীয় কমিশনার ও কেসিসি প্রশাসক বলেন, শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কিত বিষয় গুলো আমাদের উন্নতির প্রয়োজনে জানতে হবে। টাইফয়েড টিকাদান বিষয়ে তৃনমুল পর্যায়ের মানুষদের অবহিত করা আবশ্যক। সর্বোপরি সরকারের এই মহতি উদ্যোগ গুলো শতভাগ সফল করার চেষ্টা করতে হবে। সভায় জানানো হয়, টাইফয়েড জর একটি প্রতিরোধ মুলক সংক্রমন রোগ।

সিটি কর্পোরেশন এলাকায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ( টিসিভি) এর আওতায় প্রথম দুই সপ্তাহ ( ১২-৩০) অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং পরবর্তী দুই সপ্তাহ (১-১৩ নভেম্বর) কমিউনিটিতে নিয়মিত এবং স্থায়ী কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইন নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে একডোজ টিকা প্রদান করা হবে। এই টিকা পেতে জন্ম নিবন্ধন সনদের তথ্য ( ১৭ ডিজিট) দিয়ে www.vaxepi.gov.bd ওয়েব সাইটে নিবন্ধন করতে হবে। উল্লেখ্য টাইফয়েড টিকা হালাল সনদপ্রাপ্ত। সমন্বয় সভায় খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন, কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শরীফ শাম্মীউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে টিকাদান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডাঃ নাজমুর রহমান সজিব।সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুলের শিক্ষক সহ কমিটির সদস্যগন অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com