1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

reporter মোঃমহিউদ্দিন সোহাগ,পটুয়াখালী
calendar প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫২ অপরাহ্ণ

পটুয়াখালীর কলাপাড়ায় নাজমিন বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ২৪ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া গ্রামের স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।মৃত নাজমিন বেগম ওই এলাকার জাকারিয়া হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে স্বামী-সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করছিলেন নাজমিন। তবে প্রায় এক মাস আগে সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন তিনি। বুধবার সকালে তার শয়ন কক্ষে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
কেউ কেউ এটিকে আত্মহত্যা বললেও, পরিবারের কিছু সদস্য ও প্রতিবেশীরা মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে বলে ধারণা করছেন।

কলাপাড়া থানার ওসি মো জুয়েল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানে হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com