1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
রায়পুরার মির্জানগর ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ , টাকা ছাড়া নড়ে না ফাইল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

রায়পুরার মির্জানগর ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ , টাকা ছাড়া নড়ে না ফাইল

reporter নরসিংদী জেলা প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪১ অপরাহ্ণ

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়ন ভূমি অফিসের এক উপসহকারী নায়েবের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও পক্ষপাতদুষ্ট প্রতিবেদনের অভিযোগ উঠেছে।

হাটুভাঙ্গা মধ্যপাড়ার মো. হযরত আলী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত সিরাজ মিয়ার দুই ছেলে ইকবাল ও জাহাঙ্গীরের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে। গ্রামে একাধিক সালিশ ও দরবার বসলেও সমাধান হয়নি। এমনকি পুলিশ কর্মকর্তা ও আইনজীবীর উপস্থিতিতেও উভয়পক্ষকে বিরোধ না বাড়ানোর পরামর্শ দেওয়া হয়।

কিন্তু অভিযোগ রয়েছে, এরপর মির্জানগর ভূমি অফিসের উপসহকারী নায়েব আরিফুন্নেসা হযরত আলীর কাছ থেকে সঠিক প্রতিবেদন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০ হাজার টাকা নেন। পরে তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করে ইকবাল-জাহাঙ্গীরের পক্ষে প্রতিবেদন দেন।

এলাকাবাসীর অভিযোগ, ওই নায়েব নিয়মিত অফিসে আসেন না এবং কয়েকজন দালালের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করেন। কেউ ফাইল জমা দিলে মাসের পর মাস আটকে রাখা হয়। টাকা ছাড়া কোনো কাজ এগোয় না বলেও অভিযোগ স্থানীয়দের।

যোগাযোগ করা হলে নায়েব আরিফুন্নেসা বলেন, “আমি কোনো টাকা গ্রহণ করিনি। আমার প্রতিবেদন যদি কারো পছন্দ না হয়, তবে অন্য কাউকে দিয়ে প্রতিবেদন করাতে পারেন।”

এ বিষয়ে রায়পুরা উপজেলা সহকারী কর্মকর্তা মুনমুন পাল বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।” ইতোমধ্যে ভুক্তভোগী হযরত আলী নিজেই বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com