ঢাকা জেলার ধামরাইয়ের প্রাণকেন্দ্র কমিশনার মোড়ে গত ১৯-০৯-২০২৫ ইং তারিখে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ধামরাই সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন। পেশাদার সাংবাদিকদের সংগঠন হিসেবে স্বল্প সময়েই পরিচিতি পাওয়া এই প্রেসক্লাবের অনুষ্ঠান ছিল উৎসবমুখর ও জমকালো।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধামরাই সেন্ট্রাল প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম। এরপর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী এবং অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মামনুন আহমেদ অনীক এবং উদ্বোধক ছিলেন ধামরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রিদওয়ান আহমেদ রাফি।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন এসডিআই’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব শামছুল হক। প্রধান আলোচকের আসন অলঙ্কৃত করেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ সেলিম খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি মোঃ নাজমুল আলম মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মোঃ মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি), ধামরাই থানা,মোঃ আওরঙ্গজেব কামাল, সভাপতি, ঢাকা প্রেস ক্লাব,আক্তারুজ্জামান খান লস্কর, সিনিয়র জেনারেল ম্যানেজার, পবিস-১,মোঃ রমিজুর রহমান চৌধুরী রোমা, চেয়ারম্যান, সূতিপাড়া ইউনিয়ন পরিষদ,মোঃ মিজানুর রহমান, চেয়ারম্যান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ঐক্য পরিষদ,এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও ধামরাই সেন্ট্রাল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা প্রিন্স দিশারী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমাজসেবক আলহাজ্ব শহিদুল ইসলাম মানিক এবং অনুষ্ঠান ব্যবস্থাপনায় নেতৃত্ব দেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম।
প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় দৈনিক একুশে নিউজ পেপারের চিফ রিপোর্টার মোঃ এনামুল হক আবির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান ও মোঃ বিপ্লব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন জমাদ্দারসহ অন্যান্য সদস্যরা আয়োজন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ধামরাই সেন্ট্রাল প্রেসক্লাবের এই উদ্যোগ স্থানীয় সাংবাদিকতা জগতে পেশাদারিত্ব ও সংগঠনের নতুন দিগন্ত উন্মোচনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।