গত বুধবার বিকাল ৫ টা আয়মারসুলপুর ইউনিয়নে কড়িয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিথিতে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, আয়মারসুলপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আমিনুল ইসলাম বাবু। সম্মেলনটি উদ্বোধন করেন রাহেদ হোসেন আহবায়ক পাঁচবিবি উপজেলা কৃষক দল, সঞ্চালন করেন পাঁচবিবি উপজেলা কৃষকদলের সদস্য সচিব মামুন দেওয়ান। , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট ১ আসন থেকে ধানের শীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী মাসুদ রানা প্রধান, সেলিম রেজা ডিউক আহবায়ক জয়পুরহাট জেলা কৃষক দল, মনজুরে মওলা পলাশ,জেলা কৃষক দলের সদস্য সচিব। সাইফুল ইসলাম ডালিম সভাপতি পাঁচবিবি উপজেলা বিএনপি, আব্দুল হান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি,জিয়াউল ফেরদৌস রাইট,যুগ্ন আহবায়ক পৌর বিএনপি, ও গোলাম মৌওলা সিনিয়র যুগ্ন আহ্বায়ক পাঁচবিবি উপজেলা কৃষক দল, রাজিয়া সুলতানা, সাধারণ সম্পাদক থানা মহিলা দল,
প্রধান অতিথির বক্তব্যে গোলজার হোসেন বলেন, “বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা কৃষকদের সার ও বীজ লুট করেছে। কোনো কৃষক সুবিধা ভোগ করতে পারেনি। বিএনপি ক্ষমতায় এলে সার-বীজ বিতরণ নিশ্চিত করা হবে এবং কৃষকদলকে শক্তিশালী করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কাজ করা হচ্ছে।