1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
এনজিও'র কর্মী পরিচয়ে হাতিয়ে নিলো লক্ষ লক্ষ টাকা,‎ ৩ প্রতারক গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

এনজিও’র কর্মী পরিচয়ে হাতিয়ে নিলো লক্ষ লক্ষ টাকা,‎ ৩ প্রতারক গ্রেপ্তার

reporter ‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৭ অপরাহ্ণ

‎লক্ষ্মীপুরের কমলনগরে এনজিও’র কর্মী পরিচয়ে মিথ্যা প্রলোভন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ১০লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন একটি প্রতারক চক্র। এ ঘটনায় তিন প্রতারককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তারা হলো- লক্ষ্মীপুর জেলার বশিকপুর ইউনিয়নের বজলুর রহমান মুন্সির ছেলে মোঃ শরীফ (৫০), মৃত হাবিব উল্যাহর ছেলে মোঃ  জহিরুল ইসলাম (৪০) ও রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের চরডাক্তার এলাকার মৃত সেরাজল হকের ছেলে শাহ আজিজ (৩৪)। বুধবার রাতে এক গ্রাহক মামলা করলে তাদের গ্রেপ্তার দেখানো হয়। এর আগে ওই দিন দুপুরে এলাকাবাসী তাদেক আটক করে পুলিশে দেয়।
‎জানা যায়, ‘ইমপাওয়ারমেন্ট ওয়ার্ল্ড বিজনেস লিঃ’ নামে একটি এনজিওর পরিচয় দিয়ে গ্রেপ্তারকৃতরা সহ ৭-৮জন লোক মিথ্যা প্রলোভনে কমলনগরের বিভিন্ন এলাকা গিয়ে এক হাজার টাকা  করে আদায় করে। এ সময় প্রতারক চক্ররা গ্রাহক এক হাজার টাকা জমা দিলে ১০ বছরে এককালীন ৪০হাজার টাকা দিবেন বলে গ্রামের মহিলাদের লোভ দেখায়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ১০লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় এ চক্র।

গত বুধবার দুপুরে চরফলকন ইউনিয়নে আবার মিথ্যা প্রলোভনে টাকা কালেকশন করতে যায় তারা। ওই সময় তাদের কথা বার্তা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের থানা হেফাজতে নেওয়া হয়। এর পর ওই দিন রাতে চরফলকন এলাকার মোঃ ইসমাইলের স্ত্রী নুপুর বেগম আটককৃতদের আসামি করে মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, এনজিও পরিচয়ে  মিথ্যা প্রলোভনে মানুষের কাছ থেকে টাকা আদায় করছে একটি চক্র।  এ বিষয়ে মামলা হলে তাদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। এর সাথে আরো কোন লোক জড়িত আছে কিনা আমরা তদন্ত করছি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com