1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
পাহাড়িয়াদের কেউ উচ্ছেদ করতে পারবে না: বিএনপি নেতা মিনু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

পাহাড়িয়াদের কেউ উচ্ছেদ করতে পারবে না: বিএনপি নেতা মিনু

reporter মোঃ সোহেল রানা, রাজশাহী ব্যুরো 
calendar প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২১ অপরাহ্ণ

সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু । রাজশাহীর মোল্লাপাড়ার মালপাহাড়িয়া সম্প্রদায়ের পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘তাঁদের কেউ উচ্ছেদ করতে পারবে না।’ যাঁরা এই জমি দখলের চেষ্টা করছেন, তাঁদের ‘লালঘরে’ যাওয়ার জন্য প্রস্তুত থাকার কথা বলেছেন তিনি।

আজ মোল্লাপাড়ায় গিয়ে পাহাড়িয়াদের নিয়ে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মিনু বলেন, এই দেশ সবার। এরা জন্মসূত্রে এই জায়গার মালিক। আমাদের বর্তমান নেতা তারেক রহমান এটি উনি দেশের বাইরে থেকে পর্যবেক্ষণ করছেন। সমাজের এই গরিব-অসহায় মানুষ দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন। যিনি এখন জমি দাবি করছেন, এরা ভূমিদস্যু, জাতির শত্রু।

রাজশাহী সিটির সাবেক এই মেয়র বলেন, ‘এদের নাম কোনো দিন শুনিনি। আমি এলাকায় রাস্তাঘাট করেছিলাম। তাই জমির দাম অগ্নিমূল্য হয়েছে। এখন ভুয়া দলিল করে দখলের চেষ্টা করছে। এই ধরনের সংবাদ আরও আছে। আমরা সবকিছু দেখছি এবং ব্যবস্থা নিচ্ছি। শহীদ জিয়ার সৈনিকেরা আমরা এই জনগোষ্ঠীর সঙ্গে আছি, আমৃত্যু থাকব। আপনাদের কেউ এখান থেকে তুলতে পারবে না, কোনো ভয় নাই।’

পাহাড়িয়াদের উদ্দেশে মিনু বলেন, ‘গোটা বাংলাদেশ এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আছে। এখনই মাইকে হুকুম দিয়ে অনেক কিছুই করাতে পারি, কিন্তু আমরা আইনকে সম্মান করি। এখানে আপনারা যুগের পর যুগ আছেন। এখানে আপনাদের জন্ম হয়েছে, পূর্বপুরুষেরা মারা গেছেন। এই মাটি আপনাদের ছিল, আপনাদের আছে, সারা জীবন আপনাদেরই থাকবেন কেউ অসহায় ভাববেন না। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। সারা দেশ আছে, বিএনপি আছে। আপনারা বাড়িঘর আরও ভালো করে তৈরি করেন।

জমির দাবিদার সাজ্জাদ আলীকে হুঁশিয়ারি দিয়ে মিনু বলেন, ‘যাঁরা ভুয়া দলিল করেছেন, তাঁরা রেডি হয়ে যান। যাঁরা মনে করছেন গরিব মানুষকে ভয় দেখাবেন, তাঁরা লালঘরে যাওয়ার জন্য রেডি হয়ে যান।

এর আগে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, মহল্লার সরদার বাবলু বিশ্বাস, বাসিন্দা বিশনি বিশ্বাস ও সরলা বিশ্বাস বক্তব্য দেন। পাহাড়িয়ারা কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

রাজশাহী সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়ায় মুক্তিযুদ্ধের পর ছয়টি পাহাড়িয়া পরিবার বাড়ি করার সুযোগ পায়। তিন প্রজন্মে এখন বাড়ি হয়েছে ১৬টি। এত দিন পর সাজ্জাদ আলী নামের এক ব্যক্তি এই ১৬ কাঠা জমির মালিকানা দাবি করছেন। তিনি ১৬টি পরিবারকে ৩০ লাখ টাকা দিয়ে উচ্ছেদের আয়োজন করেছিলেন। তিনটি পরিবার কয়েক দিন আগেই বাড়ি ছাড়ে।

গত শুক্রবার সেখানে খাসি কেটে খাইয়ে-দাইয়ে তাঁদের ‘বিদায়ের’ আয়োজন ছিল। আর রোববার (৭ সেপ্টেম্বর) ঘর ছাড়তে হতো অন্যদের। এ নিয়ে গত বুধবার বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপর তোলপাড় শুরু হয়। ভেস্তে যায় খাসি ভোজের আয়োজন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com