1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
নির্মাণাধীন ঘরে প্রতিপক্ষের হামলা, গোয়াইনঘাট থানায় অভিযোগ দায়ের! - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

নির্মাণাধীন ঘরে প্রতিপক্ষের হামলা, গোয়াইনঘাট থানায় অভিযোগ দায়ের!

reporter আবুল কালাম আজাদ, সিলেট
calendar প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৫ অপরাহ্ণ

সিলেটের গোয়াইনঘাটের ১২নং সদর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নির্মাণাধীন,বসতঘরের আসবাবপত্র ভাংচুর নগদ টাকা স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে।

এই ঘটনায় সদর ইউনিয়নের গোয়াইন গ্রামের ভুক্তভোগী পরিবারের দুলাল আহমদের স্ত্রী উমামা বেগম বাদী হয়ে ১১ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,গত ( ৬ সেপ্টেম্বর) শনিবার বেলা আড়াইটায় গোয়াইন গ্রামের আব্দুল মনাফের ছেলেগণ যথাক্রমে গিয়াস উদ্দিন, রিয়াজ উদ্দিন সবুজ আহমদসহ তাদের বাড়ির মহিলাগণ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে নির্মাণাধীন ঘর ভাংচুর করেন,তাদের হামলায় ঘরের মিস্ত্রিসহ ছয় জন আহত হন।
জমিনে গিয়ে দেখা যায় আব্দুল্লাহ নামে এক ব্যক্তির দুই হাত ভেঙে  গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন।আহত ৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

অভিযোগে তারা আরও জানান,বসত ঘরে হামলা করে আসবাবপত্র ভাঙচুর নগদ টাকা  ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বিবাদীরা।

আরো জানা যায় বিবাদিদের সঙ্গে তাদের  কবরস্থানের জমি নিয়ে বিরোধ চলছিল। যা হাইকোর্টে মামলা প্রক্রিয়াধীন এবং একটি মামলার রায় বাদি পক্ষ পেয়েছে।

এ বিষয়ে বিবাদী পক্ষের গিয়াস উদ্দিনের মোবাইলে বার বার কল দিলে কল কেটে দেওয়ায় অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুবেল দাস বলেন,অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com