ময়মনসিংহ শহরের টিউলিপ গার্ডেন এর মেজবানখানায়গত শনিবার ০৬-০৯ রাত ৮ টায় সাংবাদিকদের সাথে মহানগর জামায়াতে ইসলামীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও ময়মনসিংহ সদর-৪ আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।
মতবিনিময় সভাটি পরিচালনা করেন জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার সহকারী সেক্রেটারী মোঃ আনোয়ার হাসান সুজন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর দপ্তর সম্পাদক খন্দকার মোঃ আবু হানিফ, সমাজ কল্যান সম্পাদক ইন্জিনিয়ার আব্দুল বারী,বন ও পরিবেশ সম্পাদক ডাক্তার মোঃ আজিজুর রহমান, কৃষি সম্পাদক মোঃ হায়দার করিম,জেলা সনাতনী সভাপতি এডভোকেট দেবব্রত নাগ উপস্থিত ছিলেন। এছাড়াও উত্তম মতবিনিময় সভায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ময়মনসিংহ শহরের বিভিন্ন সমস্যা সমাধান লক্ষ্যে গুরুত্বরোপ আলোচনা করা হয়।