1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
নিজের একটি কিডনি বিক্রি করে প্রতিবন্ধ ছেলেকে নিয়ে বসবাসের জায়গা কিনতে চান মহাদেবপুরের সুলতান মাহমুদ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

নিজের একটি কিডনি বিক্রি করে প্রতিবন্ধ ছেলেকে নিয়ে বসবাসের জায়গা কিনতে চান মহাদেবপুরের সুলতান মাহমুদ

reporter মোঃ হায়দার আবু হান্নান,মহাদেবপু 
calendar প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫, ৬:৪৮ অপরাহ্ণ

অসহায় সুলতান মাহমুদ (৬০)দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিলতা সহ শারীরিক রোগে ভুগছেন। সুলতান মাহমুদ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বিশ্ববাদ এলাকার আব্দুর রহমানের ছেলে। সুলতান মাহমুদ একজন দেশের ভূমিহীন মানুষ এবং অসহায় নাগরিক। উপজেলার বিশ্ববাঁদে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় দীর্ঘ ২০ বছর যাবত বসতবাড়ি স্থাপন করে পরিবার নিয়ে বসবাস করে আসতেছে। কিন্তু অতি পরিতাপের বিষয় এই যে, তার থাকার জায়গায় অর্থাৎ বসতবাড়ির পিছনে মোস্তফা নামে একজন প্রভাবশালী বসতবাড়ি স্থাপন করেন এবং তার ছোট্ট টিনের বাড়িটি সরিয়ে ফেলার কথা বলেন। কয়েকবার তার বাড়িতে পরিকল্পিতভাবে হামলাও করেছেন। এ ব্যাপারে তিনি বিভিন্ন রাজনৈতিক দলীয় সকল নেতাকর্মীদের কাছে সুষ্ঠু বিচার চাইলেও তারা এই বিষয়ে কোন গুরুত্ব দেইনি। পারিবারিক সূত্রে জানা যায়, সুলতান মাহমুদ পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। বিভিন্ন সময় তিনি বিভিন্ন পেশায় কাজ করে পরিবারের সকল খরচ চালান। কিন্তু বয়সের ভার বেশি হওয়ায় এখন ঠিকমতো কাজকর্ম করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। স্ত্রী সন্তান নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। তিনি আরো জানান, বৃষ্টি হলে তার ঘরটি বাধের নিচে হওয়ায় সমস্ত পানি তার ঘরে জরো হয়। ঘরের ভীতর একটি খাল কাটা আছে যেখানে পানি জড়ো হলে সেচে ফেলে দেন। আমার পরিবারে আমার ছেলে একজন শারীরিক ও বাক প্রতিবন্ধী, আমার ছেলেকে প্রতিনিয়ত চিকিৎসা করাতে অনেক অর্থ ব্যায় হচ্ছে। আমার পরিবারের সদস্যদের মুখে দুবেলা ভাত তুলে দেওয়ায় জন্য আমি নীরলস পরিশ্রম করে আসছি। বর্তমানে আমার কাছে কোন প্রকার অর্থ না থাকার কারণে আমার একটি কিডনি বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছি। কিডনি বিক্রির টাকায় একটি ছোট্ট জায়গা ক্রয় করে যেন পরিবারের সকলের থাকার মত একটি পরিবেশ করে দিতে পারে এই জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাই তিনি সহ তার পরিবারের পক্ষ থেকে সমাজের দানশীল, উপজেলা প্রশাসন ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। কোন হৃদয়বান ব্যক্তি সুলতান মাহমুদ কে সাহায্য দিতে বিকাশ নং ০১৭৩৫৬১১৫৩৩।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com