1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
রামগড়ে মা ও মেয়ের খুনের মামলার আসামী নাতি সাইফুল ইসলাম গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

রামগড়ে মা ও মেয়ের খুনের মামলার আসামী নাতি সাইফুল ইসলাম গ্রেফতার

reporter রামগড়, খাগড়াছড়ি প্রতিনিধি 
calendar প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে সাত দিন পর মা-মেয়ে হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। সম্পদের লোভে দাদী ও ফুফুকে খুন করে নাতি সাইফুল ইসলাম (৩৫)।

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোঃ আরেফিন জানায়, ঘটনার দিন আসামী সাইফুল তার দাদীর বাড়িতে এসে টাকা চাইলে ভিকটিম দ্বয় তাকে গালমন্দ করে। এরপর আসামি না খেয়ে দাদীর ঘরে শুয়ে থাকে এবং হত্যার পরিকল্পনা করে। রাত গভীর হলে আসামীর দাদী ও ফুফু পার্শ্ববর্তী দুইটি কক্ষে ঘুমিয়ে গেলে আসামি দাদীর ঘরে থাকা বাঁশ কাটার দা দিয়ে প্রথমে ফুফু রাহেনা আক্তার এর গলায় সজোরে কোপ দিয়ে হত্যা করে এরপর দাদী আমেন খাতুনকে ও একইভাবে হত্যা করে।

এঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী সাইফুল ইসলাম (৩৫) উত্তর কুহুমা দারোগাছড়া খালের মাথা ছাগলনাইয়া এলাকা মোঃ শাহাবুদ্দিন এর ছেলে।

ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার বেল্লাল হোসেন, রামগড় সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন, রামাগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস সহ জেলার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

প্রসংগত গত বুধবার রামগড় পৌরসভার ০৭ নং ওয়ার্ডের পূর্ব বাগান টিলা এলাকায় মা ও মেয়েকে জবাই করে হত্যা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com