1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সংশপ্তক কতৃক আয়োজিত পৃথক ২টি অধিপরামর্শ সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

সংশপ্তক কতৃক আয়োজিত পৃথক ২টি অধিপরামর্শ সভা অনুষ্ঠিত

reporter চট্টগ্রাম প্রতিনিধি 
calendar প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ণ

জিআইজেড-এর অর্থায়নে এবং একশনএইড বাংলাদেশের বাস্তবায়নে ‘অধিকার’ প্রকল্পের আওতায় সম্প্রতি চট্টগ্রামে দুটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়। শ্রমিকদের জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন প্রাপ্তির ক্ষেত্রে তাদের বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে সরকারি ও স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়।

এই সভাগুলোতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব, চট্টগ্রাম নির্বাচন কমিশনের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, থানা নির্বাচন কর্মকর্তাবৃন্দ এবং জিআইজেড, একশনএইড বাংলাদেশ ও স্থানীয় অংশীদার সংশপ্তক-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সরকারি প্রতিনিধিরা ভবিষ্যতে শ্রমিকবান্ধব সেবা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। একই সাথে, শ্রমিকদের সুবিধার কথা বিবেচনায় ছুটির দিনে আলাদা সেবা প্রদানের অঙ্গীকারও করা হয়।

এই প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের অধিকার, সচেতনতা ও সেবা প্রাপ্তির সুযোগ বাড়ার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়বদ্ধতা ও সংযোগ আরও জোরদার করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com